এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 04 Sep 2018 06:40 AM (IST)
1/12

সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থোপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে।
2/12

বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোস করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ। ভাল কোনও কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে। আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়।
3/12

আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। সম্পত্তির ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে।
4/12

বাড়িতে নতুন অতিথি আসতে পারে। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোনও পুরনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে।
5/12

প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। পিতামাতার সঙ্গে ছোট কারণে বিবাদ বাড়তে পারে। স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্ত হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসতে পারে।
6/12

মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা হবে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। সকালের দিকে স্ত্রী নিয়ে বিবাদ হতে পারে। আজ উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।
7/12

প্রবাসী কারও বাড়িতে আগমন। ব্যবসার দিকে নতুন কিছু আজ না করাই ভাল হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক কোনও ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না।
8/12

বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভাল যোগাযোগ আসতে পারে। সন্তানদের কর্মের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব আলস্যের মধ্যে কাটতে পারে।
9/12

বুঝে খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতা থাকবে। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে।
10/12

শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। বাড়তি কোনও ব্যবসার দিকে লাভ। নিজের কোনও ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতি হতে পারে। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে আলস্য দেখা দেবে।
11/12

আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। বাড়তি কিছু খরচ হতে পারে। নিজের সিদ্ধান্ত আজ কার্যকর হবে না। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। ইচ্ছা পূরণ হতে পারে।
12/12

গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবে যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের ওপর নিজের গর্ববোধ হবে। জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা। শরীরে কোনও যন্ত্রণার কারণে কাজের ক্ষতি থেকে সাবধান। পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী, স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে।
Published at : 04 Sep 2018 06:40 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খবর
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
জেলার
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
জ্যোতিষ
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
খুঁটিনাটি
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?





















