এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 15 Sep 2018 07:12 AM (IST)
1/12

অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। শরীরে কোনও রোগের প্রকোপ বৃদ্ধি। সন্তানের বাজে কাজের জন্য মানসিক চাপ বৃদ্ধি। শত্রুর সঙ্গে কোনও আলোচনা হতে পারে। পিতামাতার জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। চুরি থেকে সাবধান থাকুন। কর্মস্থানে একটু ব্যস্ত হতে হবে। পড়াশোনার দিকে একটু চাপ বাড়তে পারে। নীতির দিক দিয়ে কোনও পরিবর্তন আসতে পারে।
2/12

সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্যের সঙ্গে ব্যবহার করুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভীতি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে য। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন গৃহ নির্মাণের আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে। আপনার কুমন্তব্যে সংসারে অশান্তির যোগ। কর্মস্থানে গভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি।
3/12

পড়াশোনার জন্য দূরে ভ্রমণ হতে পারে। যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে। প্রেমের ব্যাপারে মানসিক আনন্দ। আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা বাড়বে। বিদেশে কোনও বন্ধুর খবর আসতে পারে। কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে কাজের নৈপুণ্যের জন্য সুনাম বৃদ্ধি। সময়ের অপেক্ষা করুন ভাল ফল পাবেন। তবে ব্যবসার দিকে কোনও অশান্তি বাধতে পারে। বুকের কোনও সমস্যা বৃদ্ধি। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা।
4/12

ব্যবসায় শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা। বাড়তি কোনও আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময়। প্রেমের ব্যাপারে মনে অবসাদ বাড়তে পারে। ব্যবসার দিকে লাভ বৃদ্ধি। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কোনও কাজ সেরে ফেলুন। পেটের কোনও সমস্যা হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। আজ জলপথে ভ্রমণ ভাল হবে না।
5/12

বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমের অশান্তি বিচ্ছেদ আনতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন। ব্যবসার দিকে মন্দা আসতে পারে। বিবাহ ব্যাপারে অশান্তি। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকালের দিকে শুভ পরিবর্তন।
6/12

বিপদে কোনও বন্ধুর সাহায্য পাবেন না। কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা হতে পারে। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। ব্যবসায় কোনও বাধা পড়তে পারে। চাকরির স্থানে কোনও কাজে সাহসের পরিচয় দিতে হবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও ব্যবসার দিক থেকে আয় ভাল আসতে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কর্মচারী নিয়ে কোনও রূপ সমস্যা বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা হতে পারে। প্রিয়জনের সঙ্গে কোনও রূপ তর্ক বাধতে পারে। ক্ষুদ্র ব্যবসার দিকে লাভের পরিমাণ বাড়তে পারে।
7/12

চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। আজ সকালের দিকে কোনও প্রকার আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে লোভের দিক ঠিক রাখতে হবে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন।
8/12

নিজের ব্যবহারে সন্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানদের কারণে মনের চাপ বাড়বে। খুব নিকট কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুর থেকে সাবধান থাকুন। আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। আজ ব্যবসায় হিসাবের গণ্ডগোল হতে পারে। সন্তানদের বিষয়ে কোনও গভীর আলোচনা হতে পারে।
9/12

আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনে শান্তি। নতুন কোনও কাজের দিকে ঝোঁক বৃদ্ধি। আপনার কোনও হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আপনি আজ কারও কাছে খুব গুরুত্ব পাবেন। কোনও শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। আজ সারা দিন আনন্দের ভিতর দিয়ে কাটতে পারে। বাড়িতে একটা মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ আসছে।
10/12

প্রশাসনিক কোনও দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ব্যাঘাত আসতে পারে। নতুন কিছু বাড়িতে কেনার আলোচনা হতে পারে। নাসিকায় পীড়া হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর উদ্যোগে ব্যবসায় সাফল্য পেতে পারেন।
11/12

যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা রাখুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। অতিরিক্ত উদাসিনতায় ব্যবসায় ক্ষতি। সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে। ভুসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে।
12/12

প্রিয়জনের কোনও খবর না পাওয়ার জন্য মন খারাপ হতে পারে। ব্যবসায় কোনও উন্নতির যোগ। আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে। বাড়ির কাছে কোনও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কোনও কাজের চাপ। আজ কোনও জটিল ব্যধি থেকে মুক্তি পাবেন। নানা অশান্তির ভিতর দিকে দিনটি কাটবে। ধর্মীয় ব্যাপারে অর্থ সাহায্য পেতে পারেন। সম্পত্তি নিয়ে কোনও আইনি সাহায্য পেতে পারেন। শিল্পীদের সময় খুব ভাল।
Published at : 15 Sep 2018 07:12 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















