এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 17 Sep 2018 06:47 AM (IST)
1/12

ব্যবসায় কর্মচারী নিয়ে কোনও বিবাদ হতে পারে। ভাল করে না ভেবে বাড়তি কোনও আয়ের পথে পা বাড়াবেন না। স্ত্রীর শরীর নিয়ে কিছু খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদ হতে পারে। বিবাহ ব্যাপারে কোনও আলোচনা না করাই ভাল হবে। কোনও মহিলার প্রতি আবেগ বাড়তে পারে। শরীর নিয়ে একটু চাপ থাকতে পারে। বন্ধুর বেশে কোনও শত্রুর জন্য ব্যবসার ক্ষতি হতে পারে। সন্তানের ব্যবহারে মনে কষ্ট।
2/12

পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়তি কোনও উপার্জনের কথা ভাবার আগে বার বার চিন্তা করুন। দিনের মধ্য ভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে কষ্ট। ভ্রমণ নিয়ে কোনও বাড়তি চিন্তা হতে পারে। সন্তানের পড়াশোনার জন্য মনে আনন্দ বাড়তে পারে। স্ত্রীর কোনও শুভ খবর আসছে। কুসঙ্গে থাকার জন্য বদনাম বাড়তে পারে। কাজের স্থানে জটিলতা কেটে যাবে। শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে।
3/12

কাজের জন্য নতুন কোনও চেষ্টা বাড়তে পারে। সন্তানের পড়াশোনার জন্য নতুন চিন্তা ভাবনা। বেকারদের আশা পূর্ণ না হওয়ার জন্য হতাশা আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য বিপদ। কোনও বিষয়ে সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি। অর্থ নিয়ে একটু চাপ বাড়তে পারে। শিল্পীদের সময় খুব ভাল। প্রেমে আনন্দ। অপব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। বাড়ির কাজের জন্য কর্মে ব্যাঘাত। তবে শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে।
4/12

কাজের লোকের সঙ্গে কোনও প্রকার বিবাদ। গুরুজনের সাহায্যে সংসারে সমস্যা থেকে উদ্ধার। জমি ক্রয়বিক্রয়ের যোগ। প্রেমের জন্য বাড়িতে কোনও প্রকার বিবাদ হতে পারে। বহু পরিশ্রমেও খুব ভাল পারিশ্রমিক পাবেন না। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা। শরীরের দিকে নজর দিন। শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাহের জন্য আলোচনা। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে।
5/12

শরীরের জন্য বড় খরচ হতে পারে। সন্তান নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ। শারীরিক পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রেমে বাধা মানসিক অবসাদ আনতে পারে। কর্মস্থানে বাধা আসতে পারে। স্ত্রীর জন্য খরচ বৃদ্ধি। কোনও আত্মীয় বাড়িতে আসার জন্য আপনার উপকার হতে পারে। ধর্মস্থানে কিছু অর্থ দান। শেয়ার বাজারে না যাওয়া ভাল হবে।
6/12

ব্যবসার ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন ব্যবসায় পা বাড়ানো উচিত। রাস্তায় বিপদের সম্ভাবনা আসতে পারে। বাড়িতে নতুন অতিথির আগমন। দিনের শেষের দিকে ব্যবসার ফল ভাল হবে। কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। ভাল সময় আসছে। বন্ধুর বেশে কোনও শত্রুর জন্য সংসারে সবার সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের মতিগতি নিয়ে স্বামী, স্ত্রী আলোচনা।
7/12

সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হতে হবে। ব্যস্ততার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। যানবাহনের খরচ বৃদ্ধি। পিতার সঙ্গে মতের অমিল। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। কর্মস্থানে বহু দিনের পুরনো সমস্যা মিটে যাবে। ব্যবসার স্থানে খুব ভাল ফল পাবেন। দিনের শেষের দিকে খরচ বৃদ্ধির জন্য সঞ্চয় কম হবে।
8/12

প্রেমের কারণে কোনও প্রকার কষ্ট হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে। কিন্তু বিনিয়োগ বেশি করা ভাল হবে না। কোনও প্রতিযোগিতামূলক কাজে বাধা পড়তে পারে। মাতার কারণে চিন্তা ও খরচ বৃদ্ধি। পড়াশোনাতে ফল ভাল হবে। গলা ব্যথা নিয়ে কষ্ট বৃদ্ধি। পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। ব্যবসার জন্য চিন্তার কারণ হতে পারে।
9/12

বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন। চেষ্টায় সাফল্য মিলতে পারে। স্ত্রীর জন্য সংসারে বিবাদের মীমাংসা। ফাটকা ব্যবসায় লাভ হবে কিন্তু খুব সাবধান থাকুন। প্রেমের ব্যাপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি। আয় ব্যয়ে সমতা রক্ষা করতে পারবেন না। রাজনীতিতে পদার্পণ করতে পারেন। জমি ক্রয়বিক্রয়ের জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। পেটের সমস্যার জন্য চাকরির স্থানে সময় নষ্ট। অর্থ নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতি।
10/12

বাড়িতে অনেক অতিথি আসতে পারে। একটু ঋণ হতে পারে। সন্তানের বিবাহের ব্যাপারে চিন্তা। নিজের অধিকারের জন্য সজাগ হতে হবে। পড়াশোনায় খুব ভাল ফলের আশা করা যায়। শেষের দিকে কিছু পরিবর্তন আসতে পারে। স্ত্রীর উপর অভিমান হবে। অল্প সময়ের জন্য শরীর খারাপ হতে পারে। চাকরির জন্য নতুন কোনও খবর আসতে পারে। কোনও অধস্তন কর্মচারী দ্বারা উপকার পেতে পারেন।
11/12

পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময় আসছে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হবে। বিবাহ জীবন ভাল-মন্দ মিশিয়ে চলতে পারে। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অর্থভাগ্য মধ্যম । দুপুরের পরে কাজের উদ্বেগ বাড়তে পারে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বাড়িতে আনন্দ অনুষ্ঠান হতে পারে। কর্মস্থানে কারও সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টায় সাফল্য আসতে পারে।
12/12

ব্যবসায় লগ্নি করতে পারেন। বিবাহের জন্য শুভ সময় আসছে। পাশের বাড়ির সঙ্গে সমস্যার সমাধান। আর্থিক সমস্যা একটু একটু করে কাটবে। গুরুজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। বিবাহ জীবন ভাল কাটবে। অপরের সুখের জন্য নিজের আনন্দ। যারা কাপড়ের ব্যবসা করেন তাদের শুভ সময় শুরু। টিউমার নিয়ে কোনও প্রকার সমস্যা বাড়তে পারে। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন।
Published at : 17 Sep 2018 06:47 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















