এক্সপ্লোর
আপনার আজকের দিন
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 10 Oct 2018 06:34 AM (IST)
1/12

প্রতিবাদী মনোভাবের জন্য চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। একাধিক পথে আয় বাড়তে পারে। কোনও বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। ভাল কাজের জন্য উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগ থেকে উদ্ধার পেতে পারেন। অপরের উপকারে বিপদ হতে পারে। প্রিয় কোনও বস্তুর ক্ষতি হতে পারে। অতি পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। আজ ব্যবসায় ভাল আয়ের যোগ আছে।
2/12

আজ ভ্রমণে হঠাৎ কোনও বাধা আসতে পারে। কোনও মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের থেকে কষ্ট বাড়তে পারে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি। অতিরিক্ত কথার জন্য বিবাদ বাধতে পারে। আজ ব্যবসায় প্রচুর পরিশ্রম হতে পারে। প্রেমে আজ কোনও রূপ জটিলতা আসতে পারে।
3/12

ছোটখাটো পারিবারিক সমস্যা থাকলে মিটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। আজ কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয়জনের জন্য স্বামী, স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সমস্যা হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে কোনও প্রকার ঝুঁকি নেবেন না। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে।
4/12

চাকরির স্থানে আজ তর্ক না করাই ভাল হবে। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। সকালের দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসা হতে পারে। উত্তম কোনও কাজের পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় বিষণ্ণতা আসতে পারে। আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের সম্ভাবনা আছে। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে।
5/12

পিতার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির স্থানে কোনও ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। মানসিক দিক দিয়ে একটু চঞ্চল ভাব থাকতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য কোনও ভাল যোগাযোগ হতে পারে। গবেষণার দিকে আজ সাফল্য আসতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ছোট রক্তপাতের সম্ভাবনা। ব্যবসায় কোনও বিষয় আলোচনা হতে পারে।
6/12

প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ বৃদ্ধি। আজ কোনও জিনিস চুরি হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না। সকালের দিকে কোনও বাহিরের ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে। বিবাহের বিষয় আলোচনা হতে পারে। আজ মন ভাল থাকবে না। জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য আসতে পারে।
7/12

প্রেমের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাহিরের অশান্তি ঘরে আসতে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। ঠাকুরের কাজের জন্য দান করার জন্য আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। সকালের দিকে বাড়তি কিছু ব্যবসা থেকে আয় হতে পারে। ব্যবসার দিকে চুরি থেকে সাবধান।
8/12

উন্নতির জন্য চেষ্টা করতে হবে। চাকরির স্থানে কোনও কাজের চাপ বাড়তে পারে। মাতার শরীর নিয়ে চিন্তা। আর্থিক ব্যাপারে একটু সুবিধা আসতে পারে। পাওনা আদায় নিয়ে সমস্যা হতে পারে। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতি লাভ। ভাই বা বোনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা। পাওনা কোনও অর্থ আদায় হতে পারে। কোনও আঘাতের জন্য সমস্যা হতে পারে। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে।
9/12

বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। নীতির দিক দিয়ে কোনও কিছু ভুল হতে পারে। ব্যবসার দিকে একটু চাপ বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। আগুন থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনও প্রকার উৎপাত বাড়তে পারে। সকালের দিকে পেটের সমস্যা বৃদ্ধি। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।
10/12

সিংহ- ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তি। উচ্চ শিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। ভাইয়ের সঙ্গে বিবাদ থেকে আজ একটু সাবধান থাকা দরকার। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে।
11/12

কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীর একটু খারাপ যেতে পারে। অতিরিক্ত আবেগ প্রবণ হওয়ায় কর্মে বিপত্তির যোগ। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়বিক কারণে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন। একটু চেষ্টায় বড় সাফল্য পেতে পারেন। অসৎ সঙ্গে পড়ে অর্থ নাশ হতে পারে। আজ সন্তানকে সাহায্য করতে পেরে মনে শান্তির উদয় হবে।
12/12

পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্ত পনায় অস্থির হতে হবে। অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তি মূলক কাজে মনোনয়ন ও তাতে শান্তি। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। বন্ধুর থেকে বদনাম বাড়তে পারে। আর্থিক ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল।
Published at : 10 Oct 2018 06:34 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















