এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 25 Oct 2018 07:25 AM (IST)
1/12

অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। খেলাধূলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় পা না বাড়ানোই ভাল। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। নতুন কোনও কর্মের যোগাযোগ আসতে পারে। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।
2/12

শরীর খুব অসুস্থ হতে পারে। আজ আপনার কোনও ভাল কর্মের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি পেতে পারে। শত্রুর মোকাবিলা করতে পারবেন না। নতুন কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বাতজ সমস্যা বাড়তে পারে। আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। ভ্রমণে গিয়ে অপদস্ত হতে পারেন। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কার্য সিদ্ধি। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে।
3/12

নিজের কোনও ভুলের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। পারিবারিক ছোটখাটো সমস্যা থাকলে কেটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। আজ কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী, স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রতিবেশীর আপনার উপর রাগ থাকবে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি।
4/12

গাড়িচালকদের জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে। প্রেমে আজ কোনও রূপ জটিলতা হতে পারে। আজ ভ্রমণে হঠাৎ কোনও বাধা আসতে পারে। কোনও মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের থেকে কষ্ট বাড়তে পারে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি।
5/12

বাড়তি কোনও আয় করতে গিয়ে টাকা নষ্ট হওয়ার জন্য মনে কষ্ট। অসৎ সঙ্গে পড়ে অর্থ নাশ হতে পারে। আজ সন্তানকে সাহায্য করতে পেরে মনে শান্তি। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীরটা একটু খারাপ হতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মে বিপত্তির যোগ। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়বিক কারণে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে।
6/12

সকালের দিকে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। আজ সারা দিন আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। নাটকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। বয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য মিলতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। মহিলাদের জন্য চাকরির শুভ সময়।
7/12

আজ কোনও এক সময় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। আজ অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণ।
8/12

কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকা দরকার। কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে কোনও কারণে সম্মান পেতে পারেন। সরকারি কর্মীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের শরীর নিয়ে ব্যস্ত থাকতে পারেন। আজ সারা দিন পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। রহস্য বিদ্যায় মনোনিবেশ করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা।
9/12

অতি পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। আজ ব্যবসায় ভাল আয়ের যোগ আছে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকরির স্থানে জটিলতা আসতে পারে। একাধিক পথে আয় বাড়তে পারে। কোনও বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। ভাল কাজের জন্য কোনও উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগের থেকে উদ্ধার পেতে পারেন। দুপুরের পরে গাড়ি একটু সাবধানে চালান। স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধি।
10/12

সকালে লটারির টিকিট কাটতে পারেন। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি হতে পারে। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। বায়ু পথ এড়িয়ে চলাই শ্রেয়। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হবে। আজ কর্মে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতি। দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে।
11/12

রাজনীতির লোকেদের একটু সাবধানে থাকা দরকার, কোনও বিবাদে জড়াতে পারেন। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তি। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি।
12/12

গান বাজনার থেকে আয় বৃদ্ধি। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্ত পনায় অস্থির হতে হবে। অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তিমূলক কাজে মনোনয়ন ও তাতে শান্তি। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে।
Published at : 25 Oct 2018 07:25 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















