এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 28 Oct 2018 07:07 AM (IST)
1/12

প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত।
2/12

আজ ব্যবসায় বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের বিষয়ে চিন্তা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত।
3/12

দুপুরের পারে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও খারাপ কথা বলবার জন্য মনে কষ্ট পেতে পারেন। জ্যোতিষ চর্চা থেকে মনে আনন্দ পেতে পারেন। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি। কোনও মেয়ের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ হতে পারে।
4/12

আজ সারা দিন বাজে কোনও খরচ হতে পারে। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি। বিবাহ জীবনে সুখের দিন আসতে চলেছে। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব দেখা দেবে। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সামাজিক সেবা জাতীয় কোনও কাজে মনের শান্তি।
5/12

ব্যবসায় কারও সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। বাড়িতে কোনও লোকের কাছ থেকে দুঃখ আসতে পারে। আজ প্রেমের জন্য কোনও কষ্ট বাড়তে পারে। কোনও ভাল কাজে সাফল্য লাভ হতে পারে। ব্যবসায় উন্নতি আটকে যাবে।
6/12

কোনও খারাপ কথা কানে আসতে পারে। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। আত্মীয় শোক আসতে পারে। ব্যবসায় অশান্তি আসতে পারে। শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে।
7/12

কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। অল্প আয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। গান বাজনার চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে।
8/12

আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু দুপুরের পরে বাধা আসবে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার ভাল সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা।
9/12

আজ সংসারে তৃতীয় কারও জন্য বিবাদ। ব্যবসার ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। কৃষি কাজে সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। পড়াশোনার দিকে কোনও অসুবিধা হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। আজ ভ্রমণে না যাওয়াই ভাল হবে, সমস্যা হতে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি।
10/12

ধর্ম আলোচনায় আপনি সুনাম পাবেন। আজ কর্ম জগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য ভাল সময়। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। বন্ধুর সঙ্গে সুসম্পর্ক থাকবে।
11/12

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি বাধতে পারে। শরীরে কোনও যন্ত্রণার জন্য বহু অর্থ ব্যয় হতে পারে। পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে মিলনের সময়। ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।
12/12

মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে। আজ একটু অভাবের পরিমাণ বাড়তে পারে। স্বামী, স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে একটু পরিবর্তন আসতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে।
Published at : 28 Oct 2018 06:42 AM (IST)
Tags :
Daily HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খবর
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
খবর
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
অপরাধ
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
খেলার
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু





















