এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 03 Nov 2018 07:26 AM (IST)
1/12

পূজাপাঠের জন্য মনে ভক্তি বাড়তে পারে। আপনার কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে, সুচিন্তা করুন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করার ভাল সময়। আপনি কোনও ভাল কারণে পুরস্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় অর্থ প্রাপ্তি যোগ। আজ কোনও কারণে বিপদে পরে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্তে আপনি লাভবান হবেন। কাউকে বিশ্বাস করবেন ন। উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
2/12

শিক্ষকদের সম্মান বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে। কোনও কাজের জন্য গভীর ভাবে চিন্তা করতে হতে পারে। সন্তানের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। খেলাধূলায় সাফল্য আসতে পারে। কোনও সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। ব্যবসায় আয় বৃদ্ধি। ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। চিকিত্সা সংক্রান্ত খরচ বাড়তে পারে।
3/12

উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল নয়। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে। আজ সকালবেলাতেই চমকে যাওয়ার মতো খবর পেতে পারেন। আলস্য কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার পাবেন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ক্ষতি হবে না।
4/12

শত্রু বৃদ্ধিতে উদ্বেগ। আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনও লাভ হবে না। আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে। খুব ভাল একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে। সন্তানদের সঙ্গে মিশে যেতে হবে। আজ কোনও গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা।
5/12

সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে কার্যসিদ্ধি। পরিশ্রম করেও সংসারে অভাব অনটন মিটবে না। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন।
6/12

সম্পত্তি সংস্কার ঘিরে ভ্রাতৃ বিরোধ। আজ কোনও বিশেষ কারণে সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে। প্রিয়জনের শারীরিক উন্নতির খবর পেতে পারেন। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয়। ঋণ সংক্রান্ত কাজ মিটে যেতে পারে। আজ রাস্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন, বিপদের আশঙ্কা রয়েছে। নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময়। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে অশান্তি। আইনি ব্যাপারে সুব্যবস্থা।
7/12

গুরুদেবের সঙ্গে থাকার জন্য মানসিক দিক দিয়ে খুব ভাল লাগবে। আজ কর্মক্ষেত্রে অগ্রগতি হলেও মনে একটা ব্যাকুলতা কাজ করবে। কারও বিশ্বাস ভঙ্গের অপবাদ আসতে পারে। সাংসারিক জটিলতা কাটতে পারে। না চাইতেই পাওনা আদায় হতে পারে। কোনও কারণে কর্মে অবসাদ আসতে পারে যা কাটিয়ে না উঠলে সমস্যা। আপনার উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মন স্থির করে পারিবারিক দায়িত্ব পালন করুন। চলাফেরায় বাড়তি সতর্কতা রাখতে হবে।
8/12

আজ সারা দিন একটু সমস্যার ভিতর দিয়ে কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেম ভালবাসায় প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের সাফল্য।
9/12

বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে নামী সংস্থায় কর্মের যোগ। আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন। আজ সারা দিন আলস্যে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। ভাইবোনদের সঙ্গে ঝগড়া হতে পারে। আজ কোথাও ভ্রমণের জন্য মন খুব ব্যাকুল হবে। কোনও বিষয়ে অর্থ নাশ হতে পারে। সম্পত্তি থেকে বিতাড়িত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। অতিরিক্ত কথায় অশান্তি।
10/12

ব্যবসায় প্রভূত বিনিয়োগ সত্ত্বেও সাফল্য না পাওয়ার দুশ্চিন্তা। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। কোনও নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ।
11/12

একাধিক পথে উপার্জনের সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হতে পারে। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য অশান্তি হতে পারে।
12/12

মাতৃকূল সূত্রে অর্থ সম্পত্তি লাভের যোগ। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা দেখা দেবে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।
Published at : 03 Nov 2018 07:26 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















