এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 06 Nov 2018 06:59 AM (IST)
1/12

ভাল সময় নষ্ট হতে পারে। আজ সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ থাকবে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর কোনও বাজে কথার জন্য সংসারে অশান্তি হতে পারে। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কোনও রকম সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন।
2/12

আপনার ভাল কাজের জন্য আত্মীয়েরা হিংসা করতে পারে। ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভাইবোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উত্ফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। অর্থভাগ্য ভাল।
3/12

আজ সারা দিন কোনও ঝুঁকি প্রবণ কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চাঞ্চল্য নিয়ে চিন্তা বৃদ্ধি। দামি কিছু কেনার জন্য খরচ হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। সকালের দিকে কোনও জিনিস হারিয়ে যেতে পারে।
4/12

আজ যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘতাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে না। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে আজ করবেন না। প্রাপ্তবয়স্কদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। বিদেশে যারা কাজ করেন তাদের একটু সাবধানে থাকা দরকার।
5/12

শেয়ারে কিছু ক্ষতি হতে পারে। কোনও কারণে আজ আপনার সম্মান নষ্ট হতে পারে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন না। ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীতশিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনার জন্য ভাল সময়।
6/12

আজ ব্যবসায় অচেনা লোকের দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী, স্ত্রীর মধ্যে সন্তানের কারণে কলহ বাধতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। কোনও মহিলার থেকে আজ খুব বড় আঘাত পেতে পারেন।
7/12

ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ মিটতে পারে। পিতার দ্বারা ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা। ভাল কাজ করেও হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন উন্নতির যোগ। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয়। প্রতিবেশীর সঙ্গে বেশি ভালবাসা অশান্তির কারণ হতে পারে। আর্থিক ক্ষতি থেকে সাবধান থাকা দরকার।
8/12

অতিরিক্ত সম্পত্তির জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ। রাস্তাঘাটে কোনও বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। স্ত্রীর জন্য উন্নতির যোগ।
9/12

চাকরির স্থানে একটু অশান্তির যোগ আছে। আজ ব্যবসায় ফল ভাল হবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। বাড়তি কিছু খরচ হতে পারে।
10/12

প্রেমিকার সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অর্থ প্রাপ্তির খুব ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসা সংক্রান্ত কাজে সারা দিন অস্থিরতা থাকবে। নব নির্মাণে অর্থ সঞ্চয়। শরীর ভাল থাকবে না, পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়তি কিছু খরচের জন্য একটু চাপ বাড়তে পারে।
11/12

ব্যবসায় কিছু ভাল হতে পারে। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ। পুরনো ঋণ শোধ করতে হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। সন্তানের দিকে একটু নজর দিতে হবে।
12/12

কোনও কাজ বন্ধ হওয়ার জন্য অশান্তি হতে পারে। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি অনেক দূর যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। গলার সমস্যা বাড়তে পারে।
Published at : 06 Nov 2018 06:59 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খবর
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
জেলার
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
জ্যোতিষ
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
খুঁটিনাটি
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?





















