এক্সপ্লোর
আপনার আজকের দিন
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 07 Nov 2018 06:42 AM (IST)
1/12

সৃষ্টিশীল কাজে স্বীকৃতি মিলতে পারে। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার বিশেষ প্রয়োজন। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। রাজনীতিকদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধের সম্ভাবনা আছে।
2/12

শেয়ার ব্যবসায় বা কোনও প্রকল্পে বাড়তি উপার্জনের যোগ। পরিবারের মানুষ আজ আপনাকে ভুল বুঝতে পারে। আজ আপনি মা, বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। ব্যবসায় বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রুপক্ষের মন জয়। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন।
3/12

মাতৃস্থানীয় আত্মীয়ার প্রভাবে ভাগ্যের দরজা খুলতে পারে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল। চক্ষু পীড়া হতে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন, নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কারও বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণ হতে পারে।
4/12

ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্ম যোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারবেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি। পূজাপাঠের জন্য কোনও খরচ হতে পারে।
5/12

দর্শন আলোচনায় আত্মিক অগ্রগতি। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে।
6/12

বন্ধু নির্বাচনে সতর্ক না হলে বিপদ। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল। সন্তানদের শুভ কোনও যোগাযোগ আসতে পারে। ভাই ভাই অশান্তি হওয়ার যোগ। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।
7/12

উপস্থিত বুদ্ধিতে বড় বিপদ থেকে রক্ষা। ব্যবসায় সাফল্য এলেও ব্যয়ও হবে প্রচুর। উচ্চবিদ্যায় অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও প্রকার কোনও অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেরাবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়।
8/12

জলপথে ভ্রমণ এড়ানো ভাল। বৃথা আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাই, বোনের সম্পর্কে দন্দ্ব হতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাওয়ার বা জট কেটে যাওয়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধি। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। কোনও পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে।
9/12

গুণী ব্যক্তির সান্নিধ্যে আত্মসমিক্ষার সুযোগ মিলতে পারে। আজ ব্যবসা ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কাজে অন্যমনষ্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয়। গুরুজনদের বাধ্য থাকার চেষ্টা করুন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। পিতার সঙ্গে কোনও বিবাদ হতে পারে।
10/12

প্রেম প্রণয় ঘিরে দাম্পত্য অশান্তি। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা রয়েছে। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি। বন্ধু বাড়তে পারে।
11/12

মানসিক দিক দিয়ে স্ত্রীর জন্য অবসাদ বাড়তে পারে। বিজ্ঞান অধ্যয়ন ও অনুশীলনে সাফল্য। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন। বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল। বাড়ি সাজানোর জন্য ব্যয় বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মনে কষ্ট বৃদ্ধি। পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পরে কেটে যাবে।
12/12

রক্তচাপের হেরফেরে শরীরে সমস্যা ও হৃদযন্ত্রের দুর্বলতার দুর্ভোগ। আজ নিজের বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। গরিবকে কিছু দান করুন। অন্যের বুদ্ধিতে আজ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। প্রেম ভাল চললেও বিবাদের সম্ভাবনা আছে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি হতে পারে। লটারি পাওয়ার যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে।
Published at : 07 Nov 2018 06:42 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















