এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 27 Nov 2018 08:50 AM (IST)
1/12

আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। পেটের সমস্যা হতে পারে। আজ সারা দিন ব্যবসায় খরচ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। প্রতিবেশীর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুর ব্যপারে একটু চিন্তা খাকতে পারে।
2/12

আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। কোনও নতুন কিছু করার ইচ্ছা দমিয়ে রাখুন। নিজের পাওনা থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে, কিন্তু সাবধান থাকতে হবে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি।
3/12

স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, সাবধান থাকুন। পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। পাশের বাড়ির থেকে কিছু উপহার পেতে পারেন। কর্মস্থানে শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। ব্যবসায় অশান্তি মিটে যাবে।
4/12

মানসিক দিক থেকে আজ কারও কাছে নিচু হতে হবে। ভাল কাজের পরিবর্তে বদনাম জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। বন্ধুর জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। বেশি কথা বলায় বিপত্তি আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, কোনও বদনাম হতে পারে।
5/12

ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে অশান্তি। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে কথা না দেওয়াই ভাল। প্রেমের ব্যাপারে কোনও খারাপ খবর আসতে পারে।
6/12

সকাল থেকে শরীরে একটু কষ্ট বাড়তে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল নাও হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি চাপ না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল ভাল হবে না। বাচ্ছার দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। ব্যবসায়ীদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়।
7/12

আপনার ব্যবহার একটু খারাপ হতে পারে। আজ ব্যবসায় খরচ বৃদ্ধির সঙ্গে লাভও ভাল হবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভাল। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। মেয়ের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন।
8/12

আর্থিক ব্যাপারে কোনও ক্ষতি হতে হতেও বেঁচে যাবেন। অগ্র পশ্চাত না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা ডেকে আনতে পারে। মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি করতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মাথা ঠান্ডা রাখতে হবে।
9/12

আজ সকালের দিকটা একটু ভাল একটু খারাপ ভাবে চলতে পারে। প্রেমের বাধা মিটে গেলেও নতুন বাধা সৃষ্টি হতে পারে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বিদেশ ভ্রমণের সুযোগ ফস্কে যেতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।
10/12

ব্যবসার খুব ভাল সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। পড়াশোনার ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধুদের একটু এড়িয়ে চলুন। মায়ের শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেম ভালবাসার দিকে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।
11/12

সকাল থেকে অর্শর যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় চুরির জন্য অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। সহকর্মী নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃজাতীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।
12/12

বন্ধুর সঙ্গে বিবাদ সকাল থেকে বাড়তে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকলেও সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। বৃদ্ধ কাউকে নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের বক্তব্য ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ।
Published at : 27 Nov 2018 08:50 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















