এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 20 Dec 2018 08:24 AM (IST)
1/12

ধর্ম ব্যাপারে কোনও আলোচনা থেকে মনের শান্তি বাড়তে পারে। আজ আপনার ব্যয় বেশি হতে পারে। শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভফল লাভ করবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।
2/12

কাজের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় কোনও মহাজনের সঙ্গে বিবাদ। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান বৃদ্ধি। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।
3/12

কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, কোনও প্রকার আঘাত লাগতে পারে। বিবাহ সংলগ্ন কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য সময়টা উপযুক্ত। স্বামী, স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কর্মের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।
4/12

সকাল থেকে বুকের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। অপরের কোনও কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগী কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় সাফল্য আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।
5/12

পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।
6/12

কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। চিন্তা বৃদ্ধি পাবে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
7/12

আজ গুপ্ত কোনও রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।
8/12

আজ বাড়িতে কোনও দামি জিনিস আসতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা আসতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বোধ। আয় ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে। কোনও কারণে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।
9/12

মামলার ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু উপহার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধু সেবায় মনে শান্তি।
10/12

আজ দিনের মধ্যভাগ থেকেই ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে গিয়ে মনে শান্তি। আত্মীয়দের নিয়ে চিন্তা।
11/12

আজ আপনার জন্য ভাল কোনও খবর আসতে পারে। আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রম হতে পারে, ফলে শরীরে ক্লান্তি। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার কোনও সম্ভাবনা নেই। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বাহিরের কোনও লোকের জন্য খরচ বাড়তে পারে।
12/12

কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাধতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি হতে পারে। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।
Published at : 20 Dec 2018 08:24 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খবর
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
জেলার
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
জ্যোতিষ
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
খুঁটিনাটি
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?





















