এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 17 Jan 2019 07:09 AM (IST)
1/12

কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, প্রতিবেশীর দ্বারা ক্ষতি হতে পারে। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।
2/12

বিদেশে কোনও বন্ধুর ভাল খবর পাওয়ার জন্য আনন্দ। আজ উচ্চবিদ্যায় সাফল্য লাভ। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে রক্তচাপ বাড়তে পারে। পিঠে ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।
3/12

কাজের প্রতি একটু আনুগত্য বৃদ্ধি পাবে। আজ কোনও কারণে কিছু অর্থ হাতে আসতে গিয়ে বাধা আসবে। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাহিরের কোনও বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে কোনও বিবাদ।
4/12

নতুন কোনও কাজের আরম্ভ আর কয়েক দিন বাদে করা ভাল হবে। মাথায় কোনও চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও বদনাম। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্মের ব্যাপারে কোনও খরচ হতে পারে। দুপুরের পরে ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে কোনও চিন্তা।
5/12

আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাহিরের কোনও বিবাদ নিয়ে চিন্তা। ব্যবসার ব্যাপারে কোনও ঋণ হতে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার থেকে কোনও সম্পতি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। অপরের কোনও শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ বাড়তে পারে।
6/12

আজ কোনও কারণে মানসিক অবসাদ আসতে পারে। ভাল কাজের জন্য প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয় হতে পারবেন। খেলোয়াড়দের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে।
7/12

আজ সকল কাজের মধ্যেও পূজা পাঠের জন্য মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে একটু চিন্তা বাড়তে পারে। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে।
8/12

সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। শরীরে যত্নের অভাবে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। সন্তানের বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।
9/12

একটু অপেক্ষা করুন ব্যবসায় ভাল ফল পাবেন। শরীরে কোনও কষ্ট পেতে পারেন। আজ ব্যবসায় কিছু পরিবর্তন না করাই ভাল হবে। বাড়তি খরচের জন্য কোনও চিন্তা বৃদ্ধি। আজ কোনও প্রিয়জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। বাড়তি কথা বিবাদ ডেকে আনতে পারে।
10/12

স্ত্রীর কর্মের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব ব্যস্ততায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি, চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।
11/12

আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে কোথাও আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। বাহিরে সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটাবার চেষ্টা করলেও দিনটি ঠিক থাকবে না। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে সন্তানের জন্য বিবাদ।
12/12

আজ শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহ জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় একটু চিন্তা। বেকারদের নতুন কোনও কাজের যোগাযোগ। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারে। ভ্রমণে খরচ বাড়তে পারে।
Published at : 17 Jan 2019 07:09 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















