এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 22 Jan 2019 07:04 AM (IST)
1/12

পত্নী বিরহ আসতে পারে। কোনও কাজের জন্য চাকরির স্থানে অপমানিত হতে পারেন। প্রেমের ব্যাপারে আশা ভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা। আজ আয় ও ব্যয় ঠিক থাকবে না। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। গান বাজনার জন্য দিনটি ভাল। আজ বাহিরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। গৃহ শান্তির ব্যাপারে পূজাপাঠের জন্য খরচ। বন্ধুর জন্য চিন্তা হতে পারে।
2/12

সাধুসেবার জন্য কোনও খরচ বাড়তে পারে। আজ একটু বুঝে বন্ধুর সঙ্গে চলুন, বিবাদের সম্ভাবনা আছে। কোনও কজের দ্বারা আজ মহান হতে পারেন। ভাই, বোনের সঙ্গে কোনও সমস্যা বাড়তে পারে। কোনও কারণে আজ অর্থাভাব দেখা দেবে। ব্যবসার দিকে কোনও ভাল সুযোগ আসতে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। পিতার শরীর নিয়ে কোনও চিন্তা।
3/12

পেটের সমস্যার জন্য খাবারে অনীহা আসতে পারে। সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য কোনও খরচ হতে পারে। আজ সকাল থেকে কোনও বিবাদ জুটতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি। বাড়িতে কোনও সমস্যা থেকে সাবধান থাকুন।
4/12

সত্য নিয়ে কোনও বিবাদ হতে পারে। আজ কোনও শুভ যোগাযোগ আসার সম্ভাবনা। অর্শ জাতীয় কোনও রোগ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসা ভাল থাকলেও সকাল থেকে শরীরে ঠিক ভাল থাকবে না। বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে। পিতামাতার সঙ্গে ছোট বিষয় নিয়ে অশান্তি। চিকিৎসা সংক্রান্ত খরচ একটু বাড়তে পারে।
5/12

আজ আপনার হাতে কিছু অপচয় হওয়ার সম্ভাবনা। লেখকদের জন্য ভাল কিছু ঘটতে পারে। নিজের জন্য কোনও খরচ বৃদ্ধি। সন্তানের জন্য পড়াশোনা নিয়ে কোনও চিন্তা। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণের জন্য কোনও আলোচনা। ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। মাথার কোনও যন্ত্রণা বাড়তে পারে।
6/12

প্রেমের ব্যাপারে কোনও চিন্তার থাকলে তার সমাধানের রাস্তা পাবেন আজ। আজ যে কোনও অশান্তি থেকে দূরে থাকুন। পেটের কোনও কষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসা ভাল হতে পারে। কিছু উপহার আজ আসার সম্ভাবনা। বাইরের কোনও অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। অতিরিক্ত খরচ বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য বিশেষ আলোচনা। বিবাহের ব্যাপারে কথাবার্তা বন্ধ রাখা দরকার।
7/12

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনায় সাফল্য লাভে আনন্দ। অসৎ লোক থেকে সাবধান থাকুন। আর্থিক ব্যাপারে কোনও চিন্তা বৃদ্ধি। কোনও কাজ না পারার জন্য মনে কষ্ট বাড়তে পারে। সন্তানের কোনও কাজের জন্য মনে শান্তি। পাওনা আদায় হতে পারে। তবে মানসিক দিক দিয়ে শান্তি পাবেন না। কোনও বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে।
8/12

বাড়িতে কোনও খারাপ খবর পাওয়ার জন্য চিন্তা বৃদ্ধি। চাকরির স্থানে কোনও কারণে সম্মানহানির সম্ভাবনা। মনের মতো কোনও লোকের সঙ্গে দিন কাটাতে পারবেন। বৃদ্ধ মানুষের শরীর সুস্থ হওয়ায় আনন্দ। আইনি কোনও কাজের জন্য খরচ। মহিলা সংক্রান্ত ব্যাপারে কোনও বিবাদ হতে পারে। সংসারে কোনও অতিথি আসতে পারে। ব্যবসায় নতুন কোনও প্রস্তাব আসার সম্ভাবনা।
9/12

কাজের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। গৃহ শত্রুর ব্যাপারে একটু সাবধান থাকুন। বাজে সঙ্গের জন্য কোনও বিপদ হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। স্ত্রীর ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন। তবে বাড়িতে কোনও অশান্তি আজ অনেক দূর যেতে পারে।
10/12

ভাই, বোনের কোনও বিবাদ স্ত্রীর জন্য বাড়তে পারে। মনের কোনও আশা পূরণ হতে বাধা। অযথা অপমানিত হতে পারেন। ভাল বন্ধুকে আজ চিনতে পারবেন। পড়াশোনার জন্য কোনও চাপ বৃদ্ধি। প্রেম প্রণয়ে বাধা আসতে পারে। কাজের দিকে কোনও অনিহা আসতে পারে। দুপুরের পরে অতিরিক্ত খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা।
11/12

আজ কোনও অচেনা লোকের জন্য বাড়িতে বিবাদের সম্ভাবনা। বন্ধুর উপকার করে বদনাম জুটতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। অতিরিক্ত খরচ থেকে সাবধান। শরীরে কোনও অসুবিধা হতে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা বৃদ্ধি। প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে। তবে বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়তে পারে।
12/12

বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ হতে পারে। নতুন প্রেমের ব্যাপারে গুরুজনের চাপ বাড়বে। আপনার কোনও ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। সাহিত্য চর্চা থেকে আনন্দ। ব্যবসার দিকে ভাল সুযোগ মিলতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। কোনও হানিকারক কিছু ঘটতে পারে। কান, নাক, গলা নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে।
Published at : 22 Jan 2019 07:04 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















