এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 27 Jan 2019 06:56 AM (IST)
1/12

সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া থেকে সাবধান। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ। চাকরিতে উন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রেমিকার কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। বাড়তি খরচ থেকে সাবধান।
2/12

ব্যবসায় অতিরিক্ত লাভের আশায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে অশান্তি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হাতছাড়া হতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
3/12

অনেক বন্ধু আজ বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। মানসিক দিক থেকে আজ কারও কাছে নিচু হতে হবে। ভাল কাজের পরিবর্তে বদনাম জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আত্মীয় বিবাদ থেকে সাবধান থাকুন
4/12

অতিরিক্ত বন্ধুর কারণে বাড়িতে বিবাদ বৃদ্ধি। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার বায়না পূরণে নাজেহাল হতে হবে। আজ কোনও বিষয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি বন্ধ হতে পারে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।
5/12

কোনও মহিলার প্রতি আসক্তি নিয়ে বাড়িতে অশান্তি। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সন্মান নষ্ট হতে পারে। কোনও মহৎ ব্যক্তি আপনার কিছু উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় ভাল লাভ দেখতে পাবেন। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। প্রতিবেশীর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
6/12

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন আজ। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভাল থাকবে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। আজ সারা দিন হিসেব করে থাকলেও বাজে খরচ থেকে রক্ষা পাবেন না। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
7/12

প্রতিযোগিতায় জয় লাভে আনন্দ। ব্যবসায় কোনও মহাজনের সঙ্গে বিবাদ। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা না হওয়ায় ক্ষতি। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি লাভ। বাড়িতে কোনও লোকের থেকে দুঃখ পেতে পারেন। আজ বন্ধুর জন্য কোনও কষ্ট বাড়তে পারে। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসার দিকে উন্নতি বৃদ্ধি। পিতার জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হতে পারেন।
8/12

শত্রুর কারণে আজ সারাদিন মনে চিন্তা থাকবে। শরীর ও মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে। সংসারের কোনও খরচ বাড়তে পারে। আজ নেশার পরিমাণ বৃদ্ধি থেকে সাবধান। স্বামী, স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসার দিকে একটু পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাড়তি কথায় বিবাদ বৃদ্ধি।
9/12

বুকের কষ্ট বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য আর্থিক চাপ বাড়বে। আজ সংসারে কোনও তৃতীয় ব্যক্তি নিয়ে বিবাদ। ব্যবসার ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। গাছপালা নিয়ে যারা ব্যবসা করেন তাদের সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। পড়াশোনায় কোনও অসুবিধা হতে পারে। আজ ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও ভুল কাজের জন্য সংসারে অশান্তি।
10/12

শরীরে কোনও যন্ত্রণা বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের কারণে মনে কষ্ট বাড়তে পারে। আজ সারাদিন কোনও খরচ হওয়ার জন্য রাগ হতে পাবে। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি। বিবাহিত জীবনে সুখের দিন আসছে। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে।
11/12

বাহিরে কোনও বিবাদ বাড়তে পারে। সকাল থেকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। কোনও বাজে কথা বলবার জন্য অনুশোচনা। জ্যোতিষ থেকে লাভ বৃদ্ধি। আজ কোনও স্থান থেকে অর্থ আসার সম্ভাবনা। শরীরের দিকে কোনও প্রকার কষ্ট বৃদ্ধি। স্ত্রী লোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। বন্ধুর সঙ্গে কোনও তর্ক থেকে ঝগড়া হতে পারে।
12/12

আত্মীয় বিবাদ থেকে সাবধান থাকুন আজ। কোনও মিথ্যা অপবাদ আজ জোটার সম্ভাবনা। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য সন্তানের সঙ্গে বিবাদ। আজ ব্যবসা স্থান মধ্যম। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। পড়াশোনায় কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। দুপুরের পরে ব্যবসার দিকে কোনও বাড়তি লাভের আশা রাখতে পারেন।
Published at : 27 Jan 2019 06:54 AM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
খবর
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
জেলার
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
জেলার
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
জেলার
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















