এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 09 Feb 2019 07:08 AM (IST)
1/12

প্রতিবেশীর সঙ্গে কোনও অশান্তির কারণে একটু ভয় বাড়তে পারে। আজ সংসারের অযথা ঝামেলায় গৃহত্যাগী হতে ইচ্ছে হতে পারে। নতুন কর্মের আশায় পুরনো কাজকে অবহেলা না করাই ভাল। উচ্চপদস্থ কোনও চাকরির খবর আসতে পারে। ব্যবসায় অংশীদারের জন্য আকস্মিক লাভ দেখতে পাবেন। শিক্ষার জন্য হঠাৎ করে আগ্রহ বাড়তে পারে। সংসারে সকলের ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। সন্তানদের জন্য দুশ্চিন্তা মুক্ত হতে পারেন।
2/12

ব্যবসার জন্য ভাইকে আর্থিক সাহায্য করতে হতে পারে। বাড়িতে পুরনো রোগী থাকলে তার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে অকারণে ঝামেলা নিয়ে চিন্তা। সাধু সেবায় শান্তি। নিজের ভোগ বিলাসিতার প্রচুর অর্থ খরচ হতে পারে। বাড়িতে কন্যা সন্তান থাকলে তার দ্বারা উন্নতির যোগ। জীব জন্তুর কাছ থেকে খুব সাবধান থাকুন। হঠাৎ করে বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
3/12

শরীরে রোগের পরিমাণ বাড়তে পারে। প্রতিবেশীকে উপকার করতে গিয়ে অপদস্ত হওয়ার ফলে অনুতাপ। ব্যবসার কাজে অন্যত্র যেতে হতে পারে। আজ অনেক জটিলতা কেটে যেতে পারে। সন্তানের কারণে মুখ উজ্জ্বল হবে। আজ বিলাসিতার কারণে ব্যয় হতে পারে। বাড়িতে কাজ বা যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। ভ্রমণে না যাওয়াই শ্রেয়।
4/12

কোনও মহিলার জন্য আজ বাড়তি কিছু খরচ হতে পারে। আজ সারা দিন উৎপাতের মধ্যে দিয়েই কাটবে। অতিরিক্ত চিন্তায় রক্তচাপ বৃদ্ধি। আপনার বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করবে। মায়ের সঙ্গে বাড়তি আলোচনায় যাবেন না আজ। রাজনীতির যোগ ভাল থাকলেও বিতর্কে না যাওয়াই শ্রেয়। হঠাৎ সিদ্ধান্তে কর্মক্ষেত্রে গোলযোগ। বাড়িতে গুরুদেবের আগমন। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
5/12

একের বেশি উপার্জন হতে পারে। প্রেমের সম্পর্কে চিড় ধরার আশঙ্কা। আজ সংসারে কারও উপদেশ নেবেন না। চিকিৎসকরা উচ্চাকাঙ্খা রাখতে পারেন। সহকর্মীর সঙ্গে বিবাদে কর্মের ক্ষতি। অতিরিক্ত রাগের ফলে মুখ মিষ্টতা হারিয়ে ফেলবেন। প্রযুক্তিবিদদের শুভ সময়। কোমর বা হাঁটু নিয়ে ভোগান্তি হতে পারে। গঠনমূলক কোনও কাজে উন্নতি বাড়তে পারে। শরীরে যন্ত্রণা বাড়তে পারে।
6/12

অতিরিক্ত আবেগ বিপদ ডেকে আনতে পারে। আজ এমন একজন মানুষের সাক্ষাৎ পাবেন, যার জন্য আপনার উপকার হবে। উপস্থিত বুদ্ধির জোরে শত্রু নাশ। থাইরয়েড ভোগাতে পারে। লটারিতে বাজিমাত। আজ সকলকে ভরসার অযোগ্য বলে মনে হবে। উদারতা ও পরোপকারে সমাজে সম্মান বৃদ্ধি। মধুর ব্যবহারে প্রভাবিত করে কাজ উদ্ধার। বাত জাতীয় যন্ত্রণায় ভোগান্তি। পেটের কোনও যন্ত্রণা বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি।
7/12

কথাবার্তায় সামঞ্জস্য বজায় রাখুন। মানসিক দিক দিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। আজ উদার বা দানশীল মনোভাব রাখতে পারেন। সন্তানদের নিয়ে আজ উদ্বেগ বাড়বে। নিজে খরচ করে বন্ধুকে সাহায্য করলে বদনাম পেতে পারেন। কোনও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পুরনো সমস্যার সমাধান। কুটুম্বিতা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। সন্তানদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি। শ্বাসযন্ত্রের সমস্যায় কষ্ট পেতে পারেন।
8/12

শরীরে ব্যথার পরিমাণ বাড়তে পারে। বুদ্ধি বিবেচনা করে বন্ধুর সঙ্গে মেলামেশা করুন, কুসঙ্গে ফাঁসতে পারেন। কোনও কারণে আত্মীয়দের সঙ্গে বোঝাপড়া করতে হতে পারে। নিজের বুদ্ধিতে ব্যবসা চালানোই শ্রেয়। আজ ব্যবসা শুভ হলেও পরিশ্রম হবে প্রচুর। ঋণ খুব দ্রুত পরিশোধ করুন, না হলে সম্মান হানি হতে পারে। প্রতিবাদী মনোভাব ঝেড়ে ফেলাই ভাল। নতুন চিন্তায় অগ্রগতি নাও হতে পারে।
9/12

আজ সারা দিন শত্রুকে উঁচু ভাবাই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত ভোগের আশা আপনার ক্ষতি ডেকে আনবে। জমি জাতীয় সম্পত্তি কেনাবেচার শুভ দিন। সৃষ্টিমূলক কাজে নতুন প্রয়াস। বাড়ি নির্মাণের শুভ যোগ। কর্মচারীর ভুলে ব্যবসায় গোলযোগ সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর থেকে একটু দূরত্ব বজায় রাখুন। নেত্র পীড়া হতে পারে। খরচের পরিমাণ বাড়তে পারে।
10/12

আজ সামাজিক কাজে খুব সাফল্য পাবেন। আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। স্বাস্থ্য একটু দুর্বল থাকবে। পরিবারের সঙ্গে বাইরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা। আজ কোনও না কোনও দিক থেকে অর্থ সঞ্চয় হতে পারে। সন্তানদের কোনও কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে। বিবাহিত জীবন ভাল যাবে। অযথা বেশি খাবার খেয়ে নিজের স্বাস্থ্যহানি হতে পারে।
11/12

সকালের দিকে খুব ভাল সাহায্য পেতে পারেন। ব্যবসা দ্রুত গতিতে চলার যোগ বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। জীবনে চরম একটা বিপর্যয় ঘটতে পারে, খুব সাবধান থাকুন। প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন। পিতার ব্যবসা বৃদ্ধির জন্য সন্তানকে সাহায্য করতে হবে। নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ক্রোধ প্রকাশ করবেন না। লেখাপড়া করা ছাত্রছাত্রীরা পরীক্ষায় সফল হবে।
12/12

অতিরিক্ত সহজ, সরল থাকার জন্য অপর কোনও ব্যক্তি সুযোগ নিতে পারে। আইনি কিছু নিয়ে সমস্যা হতে পারে। খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটু সাবধান। রাস্তায় অতিরিক্ত সতর্ক থাকুন। সন্তানদের সঙ্গে খুব বুঝে চলুন। ভ্রমণের সংকেত দেখা যাচ্ছে। দেরিতে হলেও কাজের সমস্যা মিটে যেতে পারে। আজ সারা দিন অসুস্থতা থাকবে। বন্ধুর সাহায্যে পারিবারিক কলহ দূর হওয়ার সম্ভাবনা। ভাইয়ের সঙ্গে বিরোধ। পেটের কোনও পুরনো রোগ বাড়তে পরে।
Published at : 09 Feb 2019 07:08 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
জ্যোতিষ
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
খুঁটিনাটি
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
জেলার
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
স্বাস্থ্য
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO





















