এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 19 Feb 2019 06:58 AM (IST)
1/12

যে কোনও কারণে কোনও মিথ্যা বদনাম হওয়ার আশঙ্কা। আজ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ সঠিক থাকবে। অনেক দিনের পুরনো ক্ষতের ব্যথা বাড়তে পারে। গুরুজনদের থেকে সাহায্য পাবেন। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। আজ কোনও কিছুর জন্য সারা দিন ভয় কাজ করবে। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে।
2/12

আজ বিদেশে থাকলে খুব আনন্দ বাড়বে। সকালের দিকে স্ত্রীর সঙ্গে তর্ক না করা ভাল হবে। সহকর্মীর বাজে ব্যবহারে কর্মস্থানে বিরক্তি আসতে পারে। আপনার নতুন কিছুর আগ্রহ থাকবে প্রচুর। অর্থ লাভের হার বৃদ্ধি পেতে পারে। বিবাহের দিক শুভ। আজ বিলাসিতা বা সম্ভোগ সুখের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্ন বিদ্যায় অগ্রগতি। আজ বাড়িতে খারাপ কিছু ঘটতে পারে।
3/12

ব্যবসার দিকে বাড়তি লাভ হওয়ার সম্ভাবনা। নিজের বাকপটুতায় আজ সকলের মন জয় করতে সক্ষম হবেন। সামাজিক কাজে খুব সুনাম পাবেন। ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল। আজ আমদানি রফতানি ব্যবসায় ভাল যোগ। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি। আজ শরীরের ওপর খুব হয়রানি হতে পারে। সংসারে শান্তি থাকবে।
4/12

কিছু উপহার পেতে পারেন। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। এ সময়ে প্রেমের দিকে না এগোনোই ভাল হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আজ কোনও ঝামেলা বাধলে আয়ত্তে আনা মুশকিল হবে। গন্ধ জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময়। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। ফাটকার ব্যাপারে ক্ষতি।
5/12

অপরের কোনও অশান্তি আজ বাড়িতে আসতে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী, স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা, বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সকল কর্ম খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার যোগদান থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
6/12

ব্যবসার দিকে চিন্তা বাড়তে পারে। পিতামাতার সঙ্গে মতের অমিল। চোখের ব্যাপারে একটু সাবধান। আজ শরিকি কোনও জিনিস নিয়ে ভাইবোনদের সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে। সুযোগ সন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ।
7/12

আপনার দ্বারা কর্মস্থানে অনিষ্ট হতে পারে। ব্যবসার দিক মধ্যম প্রকার যাবে। আজ আয়ের পরিমাণ ভাল থাকলেও দারিদ্রতা আপনাকে পিছু ছাড়বে না। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারে সম্মান বৃদ্ধি। নিজের ভাল কাজের জন্য মানুষের কাছ থেকে প্রচুর সমবেদনা পাওয়ার আশা রাখতে পারেন। আর্থিক অবস্থা ভালই যাবে। যারা বিদ্যার্থী তাদের জন্য সামনের সময়টা খুব একটা ভাল নয়।
8/12

অতিরিক্ত ভোগ সাধনের জন্য ব্যয়বহুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হবে আজ। আত্মীয় বিবাদ বাড়তে পারে। আজ নিজের কোনও কৃতিত্বের জন্য পুরস্কার পাবেন। কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে। সপরিবারে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে। আজ আয়ের পরিমাণ খুব ভালই থাকবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন।
9/12

শত্রুর থেকে সাবধান থাকা দরকার। আজ পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত। ধর্ম ও দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তি। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। ভাই সম্পর্কের কারও থেকে কোনও বিষয়ে উপকার পেতে পারেন। আজ শত্রুপক্ষ আপনার কাছে দমে থাকবে। কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে।
10/12

স্ত্রীলোকদের থেকে একটু সাবধান থাকা দরকার। প্রতিবেশীর সঙ্গে বিবাদ। কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি। কোনও বিষয়ে মনের উপর চাপ থাকবে। প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের অশান্তির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বা কর্মে খুব ভাল যোগ দেখা যাচ্ছে কিন্তু পরিশ্রম যথেষ্ট করতে হবে। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে একটু কলহ বাধতে পারে। হজমের সমস্যা হবে।
11/12

বিশেষ কোনও প্রিয়জনের আচার–ব্যবহার ঠিক থাকবে না আজ। আহারবৃত্তির ব্যাপারে একটু সাবধান থাকুন। পিতার সঙ্গে দরকারি আলোচনা। আজ সারা দিন মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন। হাঁটু বা পায়ের ব্যথা। আজ বিশেষ কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন। স্ত্রীর কোনও বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাঁধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা।
12/12

পড়ে থাকা কোনও কাজ করে ফেলুন। আজ একটু বিপদের ঝুঁকি আছে। মনে অস্থির ভাব থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। সম্পত্তি মামলায় সুফল পেতে পারেন। স্বামী, স্ত্রী কোনও ব্যবসায় সাফল্য পেতে পারেন। সন্তানের চাকরির জন্য প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। আজ উত্তেজক কোনও কাজ থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ। আধুনিক ভাবে ঘর সাজানোর ইচ্ছা হবে।
Published at : 19 Feb 2019 06:58 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খবর
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
জেলার
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
জ্যোতিষ
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
খুঁটিনাটি
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?





















