এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 25 Feb 2019 07:03 AM (IST)
1/12

সকালের দিকে শরীরের সঙ্গে মন খুব একটা সঙ্গ দেবে না। আজ সারা দিনে যে কোনও সময় নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু ক্রয়ের খুব ভাল দিন। সন্তান স্থান শুভ। আজ ভাল কোনও সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণ হতে পারে।
2/12

আজ সকালের দিকে মন একটু ভারাক্রান্ত থাকবে। প্রিয়জনের কোনও ব্যবহার মনে দাগ কাটতে পারে। অযথা ভ্রমণ হওয়ার যোগ। সমাজের কোনও কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি। অর্শ জাতীয় কোনও রোগের প্রবণতা বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়া ভাল হবে। সন্তানের জন্য বাড়তি কোনও খরচ হতে পারে।
3/12

বাজে সঙ্গ থেকে সাবধান থাকুন। বাড়িতে প্রতিবেশীদের নিয়ে কোনও আলোচনা আজ না করাই ভাল হবে। প্রিয়জনের বাজে কাজের জন্য মনে কষ্ট। ব্যবসার দিকে কোনও ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম। দাঁতের কোনও রোগ বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি। অর্থের দিকে দিনটি ভাল হবে। সকলে মিলে দূরে ভ্রমণ।
4/12

কোমরের নীচের অংশে যন্ত্রণা বৃদ্ধি ও তার জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। কবিদের জন্য খুব ভাল সময় আসছে। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করবার জন্য মনে আনন্দ। ব্যবসার দিকে শুভ খবর আসতে চলেছে। আজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসার দিকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে।
5/12

একাধিক কোনও পথে আয়ের চেষ্টা বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার। রক্তচাপের হেরফের হওয়ার সম্ভাবনা। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে। দুর্বলতার সুযোগ নিতে পারে কেউ। সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় একটু সমস্যা থাকবে। বন্ধুদের থেকে কোনও বাজে কিছু ঘটতে পারে।
6/12

বাড়িতে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। আজ পথেঘাটে একটু সাবধানে চলাচল করা দরকার, বিশেষ করে জলপথে। ব্যবসার দিকে অর্থ আসতে গিয়েও আটকে যেতে পারে। কাজের চাপের জন্য উচ্চব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক থেকে ক্ষোভ বৃদ্ধি। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন।
7/12

কোনও কারণে লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারেন। আজ কোনও কাজে অর্থ নষ্ট হবে। একাধিক পথে আয় বাড়তে পারে কিন্তু খুব সাবধান। দূরে কোনও স্থানে ভ্রমণের জন্য আলোচনা। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। যারা গান বাজনা নিয়ে কাজ করেন তাদের জন্য ভাল সময়। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে।
8/12

উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে কোনও প্রকার অপমান বা আঘাত পেতে পারেন। ব্যবসা নিয়ে কোনও বিবাদ হওয়ার আশঙ্কা। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনও বিপত্তি হতে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা। তর্ক থেকে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও ঠিক শান্তি পাবেন না আজ।
9/12

দুপুরের পরে ভাল কোনও কাজের খবর পাওয়ায় আনন্দ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। দামি কেনা কাটার জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছে ভালবাসা পাওয়ায় আনন্দ। গাড়িচালকদের জন্য দিনটি ভাল। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য ব্যবসায় সুনাম।
10/12

ব্যবসার দিকে থেকে অশান্তি আসার যোগ। ব্যয় বাড়তে পারে। চাকরির জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য পিতা, মাতার সঙ্গে বিবাদ। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। অংশীদারী ব্যবসার দিকে বাড়তি লাভের আশা করতে পারেন। প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। বাড়িতে অতিথি সেবায় মানসিক শান্তি।
11/12

আত্মীয়স্বজন নিয়ে আনন্দ হতে পারে। প্রেম প্রণয়ে বিবাদ থেকে বিচ্ছেদ। বাহিরের কোনও অশান্তি ব্যবসায় সমস্যা তৈরি করতে পারে। শেয়ার ব্যবসার দিকে ঝুঁকি থেকে লাভ বৃদ্ধির সম্ভাবনা। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বৃদ্ধি। কাউকে কটু কথা বলবার জন্য দুঃখ বোধ হতে পারে। পাইলস জাতীয় কোনও সমস্যায় ভুগতে হতে পারে।
12/12

অনেক দিনের কোনও পড়ে থাকা কাজের খবর আসতে পারে। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দ। প্রেমে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। হাঁটুতে যন্ত্রণা বাড়তে পারে। কাজের চাপে কোনও গুরুত্বপূর্ণ কাজ ভুলে যেতে পারেন। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে বেগ পেতে হবে। পড়াশোনার জন্য আজ কোনও বাধা অপসারণে চিন্তা।
Published at : 25 Feb 2019 07:03 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ব্যবসা-বাণিজ্যের
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
বিনোদনের
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
ব্যবসা-বাণিজ্যের
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম





















