এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 26 Feb 2019 06:49 AM (IST)
1/12

প্রতিযোগিতায় জয় লাভের জন্য পরিকল্পনা। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও সঞ্চয় ভাল হবে না। প্রেম ভালবাসার দিকে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। পিতার ব্যাপারে কোনও চিন্তা বৃদ্ধি।
2/12

আজ সকাল থেকে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হতে পারে। কাজের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো উচ্ছলতা আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটাতে সক্ষম হবেন। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে আনন্দ। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন।
3/12

স্ত্রীর সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। বাড়িতে প্রতিবেশীদের জন্য বিবাদ। প্রিয়জনের খারাপ কাজের জন্য মানসিক চাপ। ব্যবসায় কোনও ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। রক্তজনিত কোনও রোগ হতে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করায় মানসিক যন্ত্রণা। গৃহ সংস্কারের ব্যাপারে আলোচনা।
4/12

কোনও বন্ধুর কাজের খবর পেয়ে আনন্দ। শিল্পীদের জন্য খুব খারাপ সময়। ব্যবসায় ব্যয় বাড়তে পারে। গুরুদেবকে কিছু দান করবার জন্য আনন্দ। ব্যবসার দিকে শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে কোনও চিন্তা। আজ দিনটি ভাল, কিন্তু সংসারের জন্য নয়। ব্যবসার দিকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে কোনও চিন্তা।
5/12

কোমরের নীচে কোনও আঘাত লাগার আশঙ্কা। আজ সারা দিনে যে কোনও সময় নিজের কাজের ভুলের জন্য খেসারত দিতে হতে পেরে। কোনও খারাপ মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি জিনিস কেনার জন্য অর্থ খরচ। আইনি কোনও সংবাদ পাওয়ার জন্য মনে আনন্দ। কর্মে একটু জটিলতা থাকার জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে।
6/12

আপনার দ্বারা কোনও ভুল কাজ হওয়ার সম্ভাবনা। আজ পথেঘাটে একটু সাবধানে চলাচল করা দরকার। ব্যবসায় অর্থ আসার জন্য আনন্দ। কাজের চাপের জন্য বাড়ির লোকের সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। ভাগ্য উন্নতির জন্য পূজা পাঠের বিষয়ে আলোচনা।
7/12

গৃহ শত্রুতার কারণে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। উচ্চ বিদ্যার জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। অনাথদের সেবায় মানসিক শান্তি।
8/12

নিজের দম্ভের জন্য কোনও কাজ নষ্ট হওয়ার আশঙ্কা। বাজে লোকের জন্য অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। আজ উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃ স্থানীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে উন্নতির অভাব। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে সুনাম।
9/12

ব্যবসার কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হাতাহাতি পর্যন্ত যেতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গাড়িচালকদের জন্য দিনটি ভাল। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। ডাক্তারের জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পায়ের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি।
10/12

অধ্যাত্ম চেতনার উন্নতি লাভ। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। ব্যবসার দিকে কোনও নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি রক্ষা করবার জন্য খরচ বাড়তে পারে। আজ বন্ধুর জন্য কোনও কাজ করে মনে আনন্দ। ভাল করে না ভেবে শেয়ার বাজারে পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে।
11/12

জমি কেনাবেচার জন্য দিনটি খুব অনুকূল। আজ দিনটা সব দিক থেকে আপনার সঙ্গ দেবে। সকলের সঙ্গে একটু বুঝে কথা বলবেন আজ। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। আপনার কোনও বাড়তি কথায় অশান্তি বাড়তে পারে।
12/12

ব্যবসার স্থানে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণে বাধা পড়ার জন্য মানসিক কষ্ট। প্রেমের বিবাদ মিটতে দেরি। কোমরের নীচে কোনও যন্ত্রণা। কাজের চাপে সংসারের কাজে ভুল। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। পড়াশোনার জন্য আজ কোনও বাধা আসতে পারে। বাড়তি কোনও অর্থ খরচ হতে পারে।
Published at : 26 Feb 2019 06:49 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















