এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 05 Mar 2019 06:56 AM (IST)
1/12

যে কোনও কারণে মিথ্যা সমালোচনার শিকার হবেন। আজ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি হলেও লাভ সঠিক থাকবে। অনেক দিনের পুরনো কোনও আঘাতের ব্যথা নতুন ভাবে শুরু হতে পারে। গুরুজনদের থেকে সাহায্য পাবেন। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। সন্তানদের থেকে কিছু উপকার পাবেন। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেটাকে বেশি আমল দেবেন না।
2/12

আজ বিদেশে থাকা প্রেমিকার খবর পাওয়ার জন্য আনন্দ। সকালের দিকে স্ত্রীর সঙ্গে তর্ক না করে একটু বোঝার চেষ্টা করুন। সহকর্মীর খারাপ ব্যবহারে কর্মস্থানে বিরক্তি ভাব থাকবে। নতুন কিছু করার আগ্রহ থাকবে। উপার্জনের হার বৃদ্ধি পেতে পারে। বিবাহের দিক শুভ। আজ বিলাসিতা বা সম্ভোগ সুখের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চ শিক্ষায় বাধা থাকলেও নিম্ন বিদ্যায় অগ্রগতি। আজ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই ভাল।
3/12

নিজের বাকপটুতায় কোনও মহিলার মন জয় করতে পারবেন আজ। জনহিতকর কাজে খুব সুনাম পাবেন। সন্তানদের জন্য ভাল কোনও চিন্তা করতে পারেন। ভ্রমণের পরিকল্পনা থেকে একটু দূরে থাকুন। আজ আমদানি রফতানি ব্যবসায় ভাল যোগ। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে না পারলে সমস্যা হতে পারে। আজ শরীর নিয়ে খুব সমস্যা হতে পারে। সংসারে শান্তি থাকবে।
4/12

কিছু উপহার পেতে পারেন। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনার সুযোগ পাবেন। আজ বন্ধুর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। কর্মস্থানে আজ কোনও ঝামেলা বাধলে আয়ত্তে আনা মুশকিল হবে। গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময়। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। ফাটকার ব্যাপারে ক্ষতি হতে পারে।
5/12

অপরের কোনও অশান্তি নিজের বাড়িতে না আনার চেষ্টা করুন। আজ সারা দিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে বদনামের আশঙ্কা। স্বামী, স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। আজ সকল কর্ম খুব বিবেচনা করে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
6/12

ব্যবসা বৃদ্ধিতে স্ত্রীর সঙ্গে আলোচনা। পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে। চোখ নিয়ে একটু সাবধান থাকুন। আজ শরিকি কোনও জিনিস নিয়ে ভাইবোনদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সুযোগ সন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন। প্রিয় জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হটকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে।
7/12

আপনার দ্বারা কর্মস্থানে খারাপ কিছু ঘটতে পারে আজ। ব্যবসার দিক মধ্যম প্রকার যাবে। আজ আয়ের পরিমাণ ভাল থাকলেও মনে আনন্দ থাকবে না। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ আছে। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারে সম্মান বৃদ্ধি। নিজের ভাল কাজের জন্য মানুষের কাছ থেকে প্রচুর সমবেদনা পাওয়ার আশা রাখতে পারেন। আর্থিক অবস্থা ভালই থাকবে। যারা বিদ্যার্থী তাদের জন্য সামনের সময়টা খুব একটা ভাল নয়।
8/12

অতিরিক্ত ভোগ বিলাসের জন্য পিতার সঙ্গে বিবাদ। ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে। আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আজ নিজের কোনও কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত করার চেষ্টা করতে পারে। সপরিবারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আজ আয়ের পরিমাণ খুব ভালই থাকবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। সদ্য বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন।
9/12

আজ পরিবারের অশান্তির জন্য কর্মে মন ঠিক থাকবে না। ধর্ম দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তি। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ায় আনন্দ। আজ শত্রু পক্ষ আপনার কাছে দমে থাকবে। কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয় গুরুজনের সঙ্গে আলোচনা করুন। মায়ের পুরাতন সংস্কার রক্ষা করতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ।
10/12

মহিলা সংক্রান্ত বিষয় থেকে একটু দূরে থাকুন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি। কোনও বিষয়ে মনের উপর চাপ থাকবে। প্রেমে সাফল্য লক্ষ্য করা যাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি কোনও সাহায্য পেতে পারেন। ব্যবসা বা কর্মে খুব ভাল যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরিশ্রম যথেষ্ট করতে হবে। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে একটু কলহ বাধতে পারে। হজমের সমস্যা হতে পারে।
11/12

কোনও প্রিয়জনের সঙ্গে বিবাদ থেকে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আলসার জাতীয় সমস্যা থেকে একটু সাবধান থাকুন। আজ সারা দিন মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় কর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন। আজ বিশেষ কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। স্ত্রীর কোনও বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাঁধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে।
12/12

পড়ে থাকা কোনও কাজ করার উংসাহ পাবেন আজ। আজ একটু বিপদের আশঙ্কা আছে। মনে অস্থির ভাব থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলা সুফল পেতে দেরি হতে পারে। স্বামী, স্ত্রী কোনও ব্যবসায় সাফল্য পেতে পারেন। সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে। আজ উত্তেজক কাজ থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ। আধুনিকভাবে ঘর সাজানোর ইচ্ছা।
Published at : 05 Mar 2019 06:56 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















