এক্সপ্লোর
আপনার আজকের দিন
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 08 Mar 2019 06:33 AM (IST)
1/12

একাধিক পথে আয় বৃদ্ধির সুযোগ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতির সম্ভাবনা। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল ও অর্থ নষ্ট। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। আজ ব্যবসায় হিসাবের ব্যাপারে একটু সাবধান থাকুন। সন্তানদের পড়াশোনায় সন্তোষজনক ফলাফল না পাওয়ার জন্য দুশ্চিন্তা। নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তি। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে।
2/12

গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর জন্য নিজের কাজে ব্যাঘাত ঘটতে পারে। নতুন কিছু বাড়িতে কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। নাসিকায় পীড়া হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে দেরি। নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন। সংসারে বা ব্যবসায় আজ আপনি বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাবেন।
3/12

কর্তাব্যক্তির সাহায্যে সমস্যার সুষ্ঠু সমাধান। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টির আশঙ্কা। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও বিশেষ সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা। উচ্চ শিক্ষার জন্য বিশেষ কোনও সুযোগ আসতে পারে।
4/12

উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার। কারও বিবাহ অনুষ্ঠানে যাওয়া নিয়ে আলোচনা। যানবাহনে ওঠা নামার সময় একটু সাবধান থাকবেন। বৃদ্ধরা কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।
5/12

আজ বন্ধুদের কথায় খুব বেশি আমল দেবেন না। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় কর্তৃপক্ষের কাছে অপমানিত হতে হবে। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। গুরু সেবায় মনে শান্তি। আজ গুরুত্বপূর্ন কাজে বিপত্তি আসতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি।
6/12

উপার্জন বাড়ানোর বিকল্প পথ নিয়ে গুরুজনের আপত্তিকে বিশেষ গুরুত্ব দিন। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগী কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। আজ আপনার বিশেষ কোনও কর্মের সুযোগ আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনের জন্য সুনাম।
7/12

ব্যবসায় আকস্মিক অবনতির জন্য চিন্তা বৃদ্ধি। বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী, স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নিয়ে একটু চাপ থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কোনও উৎপাতের মোকাবিলা করে উচ্চপদস্থ ব্যক্তির কাছে সুনাম। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। জটিল কোনও সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে।
8/12

কর্মস্থানে নিজের প্রতিভার দ্বারা শত্রুর আক্রমণ এড়িয়ে উন্নতি। পিতার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীরা নতুন যোগাযোগ কাজে লাগান। আজ সহকর্মীর ভাল ব্যবহার আপনার কাজে উৎসাহ দেবে। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
9/12

আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। অতিরিক্ত ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। আপনার কু-মন্তব্যে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। কর্মস্থানে বিশেষ কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি। ব্যবসায় কর্মচারীর চক্রান্তে আর্থিক ক্ষতি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা বাড়তে পারে।
10/12

বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর হওয়ায় আনন্দ। গুরু জনের শারীরিক উন্নতির জন্য প্রার্থনা। অতিরিক্ত ব্যয়বহুলতায় ব্যবসায় ক্ষতি। সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে। ভু-সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে। যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা রাখুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। নিজের চেষ্টায় ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে
11/12

সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্যের সঙ্গে ব্যবহার করুন। অতিরিক্ত উদারতা আজ আপনার খরচ বাড়াতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভীতি। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য খরচের আলোচনা। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে। আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয়, মানহানির আশঙ্কা আছে।
12/12

সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। সন্তানদের কারণে মনে উদব্যস্ততা বৃদ্ধি। খুব নিকট কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুর থেকে সাবধান। আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়ে সাফল্য পেতে পারেন। প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটায় চিন্তা বৃদ্ধি। আজ অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। আজ পুরনো কোনও ব্যথা থেকে কষ্ট।
Published at : 08 Mar 2019 06:33 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















