এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 13 Jun 2019 06:42 AM (IST)
1/12

ব্যবসায় চাপ বাড়বে। প্রিয় জনের থেকে স্নেহ পেতে পারেন। আগুন থেকে সাবধান থাকুন। কোনও আঘাতের জন্য নিরানন্দ হতে পারে। কর্মস্থানে কোনও বাধা নিয়ে চিন্তা ও উন্নতির জন্য চেষ্টা। চাকরির জায়গায় কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা। কোমরের কোনও সমস্যা বাড়বে।
2/12

প্রিয় জনের কাছে থেকে খুব ভাল স্নেহ পেতে পারেন। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়বে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের হওয়ায় আনন্দ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।
3/12

অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি। আর্থিক ব্যাপারে একটু সুবিধা পেতে পারেন। পাওনা আদায় নিয়ে মাথা গরম হওয়ার যোগ। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতিলাভ। ভাই–বোনের সঙ্গে অশান্তি হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা। ব্যবসায় আজ চুরি থেকে সাবধান থাকুন। প্রেমের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি।
4/12

অপরের কাছে আজ খুব গুরত্ব পাবেন। সকালের দিকে বাইরের কারও সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের জন্য বিপদ। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্থ থাকতে হবে। বিবাহের বিষয়ে আলোচনা। ছোটখাটো রক্তপাতের আশঙ্কা রয়েছে। ব্যবসায় বাড়তি কোনও বিষয় আলোচনা। বাবার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির জায়গায় কারও সঙ্গে তর্ক। আর্থিক চাপ বাড়তে পারে।
5/12

অপরের দুঃখে দুঃখী হতে পারেন আজ। সকালের দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসা হতে পারে। কোনও ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ। আজ কোনও জিনিস চুরি হতে পারে। খরচ বেশি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না।
6/12

আজ বিদেশে থাকা কারও জন্য বিপদ হতে পারে। আজ কোনও কারণে মন চঞ্চল থাকবে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল যোগাযোগ আসতে পারে। গবেষণায় আজ সাফল্য আসতে পারে। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিপদের আশঙ্কা রয়েছে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। চাকরির জায়গায় আজ তর্ক বেশি না করাই ভাল হবে। কোনও ভুল কাজের অনুশোচনা হতে পারে।
7/12

খারাপ কাজের জন্য বদনাম বাড়তে পারে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। আজ বাড়ি বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।
8/12

বাড়তি কিছু কাজের জন্য আজ খরচ হতে পারে। কোনও কাজের জন্য অপরাধবোধ আসতে পারে। চোখের সমস্যা বৃদ্ধি। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য দিনটি ভাল নয়। মাথায় আঘাত লাগা থেকে সাবধান। স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়তে পারে। সামজিক বদনামের আশঙ্কা। বাড়ি তৈরি নিয়ে আলোচনা। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে থাকবে। সন্তানের কোনও ভাল কাজের জন্য আনন্দ।
9/12

অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। নিজের বুদ্ধিতে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার জন্য দিনটি উপযুক্ত।
10/12

আপনার কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।
11/12

আজ অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তি পূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।
12/12

নিজের ভুল কাজের জন্য বিপদ হতে পারে। আজ পরিবারে কারও ব্যবহার আপনার ক্ষোভ সৃষ্টি করবে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে।
Published at : 13 Jun 2019 06:42 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ব্যবসা-বাণিজ্যের
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
বিনোদনের
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
ব্যবসা-বাণিজ্যের
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম





















