এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 09 Sep 2019 06:43 AM (IST)
1/12

আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বাড়বে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। অর্থ সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য মানসিক চিন্তা।
2/12

ব্যবসায় কোনও বিবাদ থেকে সাবধান থাকা দরকার। প্রতিবেশীর জন্য অশান্তি বাড়তে পারে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। প্রেমে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি পাবে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। বাজে চিন্তার জন্য মনে কষ্ট। লটারি থেকে কিছু আয় হবে। বন্ধুর দ্বারা কোনও ক্ষতি হওয়ার যোগ।
3/12

আজ সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক সমস্যা থাকবে। ব্যবসায় বাজে খরচ হতে পারে। পায়ের নীচে কোনও আঘাত লাগতে পারে। বুঝে খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে অনিহা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন থাকতে হবে।
4/12

পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী-স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের ওপর নিজের গর্ব হবে। জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা।
5/12

আজ সকাল থেকে অফিসে কোনও কাজ নিয়ে একটু বেশি মাথা ঘামাতে হতে পারে। আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রু পক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। বাড়ি তৈরির জন্য খরচ।
6/12

সকাল থেকে মন খারাপ থাকবে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারেন। আজ সবথেকে বিশ্বাস যোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। ভাল চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি।
7/12

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ। ব্যবসায় খরচ বাড়তে পারে। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ আসতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে। খেলাধূলা থেকে উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। নতুন কোনও কাজের জন্য যোগাযোগ।
8/12

বাবা-মায়ের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। আজ অশুভ কিছু ঘটতে পারে। শরীরে কোথাও ব্যথা বাড়তে পারে। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন আজ। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা থাকবে। অফিস থেকে বাড়তি আয় হতে পারে।
9/12

স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্ত হওয়ার আশঙ্কা। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে জটিলতার সৃষ্টি হতে পারে। আজ নিজের কারও জন্য মানসিক কষ্ট হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।
10/12

সকালের দিকে রাস্তাঘাটে কোনও অচেনা লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা। প্রেমের প্রতি আসক্তি বৃদ্ধি। শরীরের কোনও ক্ষত থেকে সংক্রমণ বাড়তে পারে। যাঁরা বিদেশে থকেন তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। লজ্জার কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন। ব্যবসার ব্যাপারে কোনও চাপ আসতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।
11/12

আজ লোকের সঙ্গে একটু ভাল ব্যবহার করার চেষ্টা করুন, বিবাদ বাড়তে পারে। ব্যবসায় খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ পাবেন। কাজে কোনও ভুল হওয়ার আশঙ্কা। শত্রুদের থেকে একটু সাবধান থাকুন। আশা ভঙ্গ হতে পারে। সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি। মহিলাদের থেকে সাহায্য পাবেন। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ। সন্তানের ব্যাপারে চিন্তা থাকবে।
12/12

প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। ইচ্ছা পূরণ হতে পারে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলচনা বন্ধ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান।
Published at : 09 Sep 2019 06:43 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ব্যবসা-বাণিজ্যের
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
বিনোদনের
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
ব্যবসা-বাণিজ্যের
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম





















