এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 11 Nov 2019 06:44 AM (IST)
1/12

আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি। পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না।
2/12

মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কাজ নিয়ে নতুন চিন্তা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে, কিন্তু পরে জটিলতা আসতে পারে। আজ কারও জিনিসের দায়িত্ব নেবেন না।
3/12

বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে অশান্তি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।
4/12

আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। আজ বাড়িতে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।
5/12

সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত।
6/12

যানবাহনে চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে যন্ত্রণার সৃষ্টি হতে পারে। কিছু কেনা বেচার জন্য খরচ হবে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়।
7/12

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে একাধিক রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।
8/12

স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। আজ ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে। সংসারে কোনও বিবাদ কাজের প্রতি অনীহা আনতে পারে। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে।
9/12

সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল থাকবে।
10/12

পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। বাজে সঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। প্রেমে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচের আশঙ্কা। কারও কাছে গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে কোনও বাধা আসতে পারে। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে কোনও আঘাতের আশঙ্কা। অফিসে উচপদাস্থ ব্যক্তির থেকে অপমানিত হতে পারেন।
11/12

যাঁরা পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব ভাল শুভ সময় আসছে।
12/12

আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল।
Published at : 11 Nov 2019 06:44 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ব্যবসা-বাণিজ্যের
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
বিনোদনের
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
ব্যবসা-বাণিজ্যের
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম





















