এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 15 Nov 2019 06:42 AM (IST)
1/12

নিজের ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতি হতে পারে। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে আলস্য দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে।
2/12

স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার জন্য মানসিক কষ্ট। বাড়িতে আত্মীয় আসতে পারে। আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাটের আশঙ্কা। বেশি কথা বলার ফলে কোনও ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।
3/12

সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা সকাল নির্ঝঞ্ঝাটে কাটবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।
4/12

আজ উচ্চবিদ্যা হোক বা প্রাথমিক স্তরের পড়াশোনা, কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা থাকবে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
5/12

গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে নিজেকেই আত্মরক্ষা করতে হবে। শারীরিক দুর্বলতা থাকবে আজ। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। বুঝে অর্থ খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।
6/12

কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে। ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভাল হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন।
7/12

সকালের দিকে ব্যবসার ব্যপারে খুব ভাল যোগাযোগ আসতে পারে। সন্তানদের কাজের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।
8/12

নিজের সিদ্ধান্ত আজ কার্যকর হবে না। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। ইচ্ছা পূরণ হতে পারে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। বাড়তি কিছু খরচ হতে পারে।
9/12

সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।
10/12

আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রু পক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান।
11/12

রাস্তায় কোনও বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী-স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন, যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের ওপর নিজেরই গর্ব হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে।
12/12

অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ আসতে পারে।
Published at : 15 Nov 2019 06:42 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ব্যবসা-বাণিজ্যের
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
বিনোদনের
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
ব্যবসা-বাণিজ্যের
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম





















