এক্সপ্লোর
দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 12 Dec 2019 06:41 AM (IST)
1/12

অতিরিক্ত উদাসীনতায় ব্যবসায়ে ক্ষতি। সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে। ভুসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে। যানবাহন চলাচলে বাড়তি সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে।
2/12

গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। আজ জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ আসতে পারে। শত্রুর জন্য ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বাড়তি আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। শিল্পীদের জন্য ভাল সময়। প্রেমের ব্যাপারে মনে অবসাদ আসতে পারে। ব্যবসায় লাভ বাড়বে। বাড়িতে কোনও শুভ কাজ আসতে পারে। পড়ে থাকা কাজ করে ফেলুন। পেটের সমস্যায় হতে পারে।
3/12

আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। সন্তানদের বিষয়ে গভীর আলোচনা হতে পারে। নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে ঝগড়া হতে পারে। সন্তানদের নিয়ে ব্যস্ততা বাড়বে। খুব কাছের কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে।
4/12

আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক সাফল্য পেতে পারেন। প্রশাসনিক কোনও দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ব্যাঘাত আসতে পারে। নতুন কিছু বাড়িতে কেনার আলোচনা হতে পারে। নাকের সমস্যা হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।
5/12

কর্মচারী নিয়ে সমস্যা হতে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা হবে। প্রিয় জনের সঙ্গে তর্ক বাধতে পারে। ছোট ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। বিপদে বন্ধুর সাহায্য পাবেন না। নতুন কোনও কাজের ব্যবস্থা হবে। ভাল কিছু উপহার পেতে পারেন। ব্যবসায় বাধা আসতে পারে। অফিসের কোনও কজে সাহসের পরিচয় দিতে হবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও ব্যবসা থেকে ভাল আয় হতে পারে।
6/12

আপনার কুমন্তব্যে সংসারে অশান্তি হতে পারে। কর্মস্থানে কোনও জটিল দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি। সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্যের সঙ্গে কথা বলুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কারণে মনে ভীতি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন বাড়ি তৈরির আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ না করাই ভাল হবে।
7/12

বিবাহ সংক্রান্ত বিষয়ে অশান্তির আশঙ্কা। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকালের দিকে শুভ পরিবর্তনের ইঙ্গিত। বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমে অশান্তি বিচ্ছেদ ডেকে আনতে পারে। অফিসে কাজের চাপ আসতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আজ বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দিতে পারে। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হতে পারে। গুরু জনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন।
8/12

আজ সারাদিন আনন্দর ভিতর দিয়ে কাটতে পারে। বাড়িতে একটা মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ পাবেন। আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য মানসিক শান্তি। নতুন কোনও কাজে আগ্রহ বাড়বে। আপনার হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনি আজ মানুষেরর কাছে খুব গুরুত্ব পাবেন। শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে।
9/12

কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন। আজ চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। আজ সকালের দিকে আর্থিক ক্ষতি হতে পারে।
10/12

প্রিয়জনের কোনও খবর না পেয়ে মন খারাপ। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে কাটবে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কাজের চাপ থাকবে। আজ কোনও জটিল রোগ থেকে মুক্তি পাবেন। নানা অশান্তির ভিতর দিকে দিনটি কাটবে। ধর্ম সংক্রান্ত কোনও বিষয়ে আর্থিক সাহায্য করতে হতে পারে। সম্পত্তি নিয়ে আইনি সাহায্য। শিল্পীদের খুব ভাল সময়।
11/12

সময়ের অপেক্ষা করুন, ভাল ফল পাবেন। ব্যবসায় অশান্তি বাধতে পারে। বুকের সমস্যা বাড়বে। পরিবারে কারও শরীর নিয়ে চিন্তা থাকবে। পড়াশোনার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন। আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা থাকবে। বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে কাজের নৈপুণ্যের জন্য সুনাম।
12/12

কর্মস্থানে একটু ব্যস্ত থাকতে হবে। পড়াশোনায় একটু চাপ বাড়তে পারে। নীতির দিক দিয়ে কোনও পরিবর্তনের সম্ভাবনা। অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। শরীরে কোনও রোগের চাপ বৃদ্ধি। সন্তানের বাজে কাজের জন্য মানসিক চাপ। বাবা-মায়ের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। আর্থিক সুবিধা পেতে পারেন।
Published at : 12 Dec 2019 06:41 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
জেলার
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
ক্রিকেট
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
জেলার
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
খবর
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য





















