এক্সপ্লোর
দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
Written By : সৌজন্যে আনন্দবাজার পত্রিকা | Updated at : 20 Jan 2020 06:48 AM (IST)
1/12

প্রেম নিয়ে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা। মানসিক কষ্ট বাড়তে পারে। ভাল কিছু নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে চাপ আসতে পারে। আজ আপনার ব্যবহার কারও খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে। ব্যবসায় ভাল ও নতুন কোনও কাজের সুচনা। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদ।
2/12

সম্পত্তি অধিকার নিয়ে বিবাদের আশঙ্কা। আজ কপালে অপমান জুটতে পারে। ভাল যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় মন্দা আসতে পারে। শরীরে যন্ত্রণা বাড়বে। পেটের সমস্যা বাড়তে পারে। আপনার নিন্দা বা সমালোচনা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক। কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি ভাল হবে না।
3/12

প্রেমে অশান্তি মিটে যেতে পারে। আজ কোনও কারনে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। বন্ধু বিচ্ছেদের আশঙ্কা রয়েছে।
4/12

কাউকে কথা দেবেন না। আজ ঈশ্বরের কাজে বিশেষ মনযোগী হয়ে উঠবেন। কোনও বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত। বাড়িতে পোষ্য কেনার যোগ আছে। কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। কোনও সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ। বিশ্বস্ত কেউ ঠকাবে, সতর্ক থাকুন।
5/12

মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। কল্যাণজনক কাজে কিছু খরচ হতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।
6/12

রাজনীতিকদের একটু চিন্তার কারণ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরে কোনও অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ সকালে মেটান। প্রেমের দিকে খুব ভাবনাচিন্তা করে পা বাড়াতে হবে। খরচ প্রচুর বেড়ে যাওয়ায় সংসারে সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে মনে একটা চাঞ্চল্য থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে।
7/12

মাথার যন্ত্রণা বাড়বে। কাজ নিয়ে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতিকদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের কোনও রোগ হওয়ার আশঙ্কা। কারও কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীকে নিয়ে চাপ। বাবার সঙ্গে তর্কের আশঙ্কা।
8/12

চালকেরা একটু সাবধানে গাড়ি চালান। বাড়তি কিছু খরচের জন্য চিন্তা। প্রেমের জন্য কোনও সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। বাবা-মায়ের জন্য দুঃখ হতে পারে। ভাল কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুদের নিয়ে চাপ থাকবে। পড়াশোনার জন্য ভাল সুযোগ পাবেন। কাজের দিকে উন্নতির চেষ্টা থাকবে। ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে।
9/12

গবেষণার কাজে সাফল্য আসতে পারে। খুব কাছের মানুষের জন্য অশান্তির সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। কোনও কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধের আশঙ্কা। ভাগ্য উন্নতির কোনও উপায় খুঁজে পেতে পারেন আজ। ফাটকা বা লটারিতে আয় বাড়তে পারে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়বে। বাবার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা হতে পারে।
10/12

অতিরিক্ত অহঙ্কার আজ অশান্তির সৃষ্টি করতে পারে। শেয়ার বাজার নিয়ে একটু চিন্তা থাকবে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা। আজ মানসিক অস্থিরতা থাকবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ। বাড়তি কোনও ব্যবসার জন্য আলোচনা। আইনি কাজের জন্য ঝামেলা বাড়তে পারে। কাজের ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা।
11/12

কোনও খারাপ লোকের জন্য ভয় বাড়তে পারে। ব্যবসায় সমস্যা বাড়বে। চোখের রোগের আশঙ্কা। মায়ের দিক দিয়ে সমস্যা হতে পারে। বাড়তি কাজের চাপ আসতে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের কারও জন্য আজ খরচ হবে।
12/12

শৌখিনতার জন্য বাড়তি খরচ হতে পারে। ভাল কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। পড়াশোনার জন্য ভাল সুযোগ পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। কাউকে উপকার করে শান্তি মিলবে।
Published at : 20 Jan 2020 06:48 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
জ্যোতিষ
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
ক্রিকেট
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
খবর
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
জেলার
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...





















