এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 16 Aug 2018 06:50 AM (IST)
1/12

সকাল থেকে একটু অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। কোনও নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ পাবেন। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি।
2/12

আজ সকাল থেকে একটু ভাল একটু খারাপ ভাবে চলতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়ুর ভোগান্তির যোগ।
3/12

পড়াশোনায় খুব ভাল সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম হবে প্রচুর। প্রেম ভালবাসার দিকে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।
4/12

আপনার ব্যবহার একটু বাজে হতে পারে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
5/12

ডাক্তারের ব্যাপারে একটু সাবধান থাকুন। পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করেন যারা, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে।
6/12

আর্থিক ব্যাপারে কোনও ক্ষতি হতে পারে। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে।
7/12

চুরি বা ডাকাতির জন্য অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন।
8/12

আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। সকাল থেকে ভাই ভাই বিবাদ বাড়তে পারে।
9/12

বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। কোনও সংক্রমণ থেকে দুর্ভোগ হতে পারে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি হতে পারে।
10/12

প্রেমের ব্যাপারে কোনও বাজে খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি হবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।
11/12

মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, কোনও বদনাম বাড়তে পারে।
12/12

সকাল থেকে শরীরে একটু কষ্ট বাড়তে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।
Published at : 16 Aug 2018 06:40 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
শিক্ষা
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
আইপিএল
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
বিনোদনের
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
খবর
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে





















