মার্কিন কোম্পানি অ্যাপেল সম্প্রতি বাজারে এনেছে ৪ ইঞ্চির আইফোন SE । এর দাম শুরু ৩৯ হাজার টাকা থেকে। কিন্তু এবার ৯৯৯ টাকা ভাড়ায় পাওয়া যাবে এই ফোন।
2/9
ক্যালিফোর্নিয়ার কোম্পানি অ্যাপেল ভারতে তাদের নয়া আইফোন SE-র জন্য লিজ অফার চালু করতে চলেছে।
3/9
এই অফারে আইফোন SE প্রতি মাসে ৯৯৯ টাকাতে দুই বছরের জন্য ভাড়ায় ব্যবহার করা যাবে।
4/9
শুধু আইফোন SE-ই নয়, আইফোন 6 এবং আইফোন 6S-ও মাসিক ভাড়ায় পাওয়া যাবে।
5/9
আইফোন 6-এর জন্য মাসে ১,১৯৯ টাকা এবং আইফোন 6S মাসে ১,৩৯৯ টাকায় ভাড়া নিতে পারবেন গ্রাহকরা।
6/9
এছাড়াও অ্যাপেল তাদের আইপ্যাড ডিভাইসের জন্য লিজ অফার চালু করতে চলেছে বলে জানা গিয়েছে।
7/9
ভারতে যাতে অধিক সংখ্যক গ্রাহক তাদের ফোন ব্যবহার করতে পারে, তার সুযোগ করে দিতেই অ্যাপেল এই অফার চালু করছে বলে এক ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে।
8/9
মনে করা হচ্ছে, এই অফারের মাধ্যমে অ্যাপেলের গ্রাহক সংখ্যা এদেশে বাড়বে।
9/9
উল্লেখ্য, এই ধরনের রিটার্ন স্কিমের মাধ্যমে অ্যাপেল আমেরিকাতেও তাদের আইফোন কম দামে বিক্রি করে।