নার্গিস ফকরির এই ছবিগুলি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। ছবিগুলি পোস্ট করেছেন মহিলা কমেডি শিল্পী লিলি সিংহ। সঙ্গে ক্যাপশনে কী লিখেছেন লিলি? এমটিভি মুভি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে লিলি, নার্গিস দুজনেই গিয়েছিলেন। ইনস্টাগ্রামে দেওয়া নার্গিসের ছবিতে ২ লাখ লাইক পড়েছে। নার্গিসকে দেখা যাবে ‘আজহার’ ছবিতে ইমরান হাসমির সঙ্গে। ছবিটি প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে। নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আজহার। ছবিতে দেখা যাবে প্রাচী দেশাইকেও।