এক্সপ্লোর
আজকের রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 30 May 2019 06:54 AM (IST)
1/12

নতুন কোনও কাজের জন্য চেষ্টা বাড়বে। প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে। বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বাড়বে। আজ একটু বুঝে বন্ধুর সঙ্গে চলুন, বিবাদ হতে পারে। কোনও কজের দ্বারা আজ মহান হতে পারবেন। সাধু সেবার জন্য আনন্দ বাড়বে। ভাই-বোনে কোনও সমস্যা বাড়তে পারে। ব্যবসায় ঋণ নিতে হতে পারে।
2/12

পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন। কোনও কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ ভাল হবে না। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। আর্থিক চাপ বৃদ্ধি। সঞ্চয় কম হবে। আইনি কোনও কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে। নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয়। ব্যবসায় উন্নতি থেকে বাধা। বিবাহ সংক্রান্ত ব্যাপারে খরচ হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা। পুরনো কোনও কাজ সেরে ফেলতে পারেন।
3/12

গাড়িচালকদের জন্য ভাল সময়। প্রযুক্তিবিদদের জন্য আজকের দিনটি শুভ। আজ বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ। উপকারের বিনিময়ে অপমানিত হওয়ার সঙ্কেত। ব্যবসা টালমাটাল হওয়ায় বুদ্ধিনাশের আশঙ্কা। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় চিন্তা বাড়বে। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি। পুরনো রোগ ফেলে না রেখে নিজের শরিরের দিকে নজর দিন। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
4/12

আজ কোনও অশান্তি হাতাহাতি পর্যন্ত যেতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আজ কারও সমালোচনায় না যাওয়াই ভাল, অশান্তি বাধতে পারে। শত্রুর প্রস্তাবে সাড়া দিতে পারেন, উপকার পাবেন। আর্থিক দিক ভাল মন্দ মিশিয়ে কাটবে। টনসিলের সমস্যায় ভোগান্তি। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে।
5/12

গুরুদেবের সঙ্গে থাকার জন্য মানসিক দিক দিয়ে ভাল লাগবে। নিজের বাকপটুতায় প্রভুত্ব বিস্তার হতে পারে। প্রচুর উদ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত। হঠাৎ কোনও আয় অবাক করতে পারে। শৌখিনতার জন্য খরচ। আইন সংক্রান্ত ঝামেলা। আজ পুরনো রাগ থেকে মুক্তি পেতে পারে। নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যবসায় উন্নতি আসবে। আটকে থাকা পাওনা আদায় হতে পারে। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে।
6/12

সকাল থেকে কোনও অশুভ সঙ্কেত দেখতে পাবেন। সংসারে নতুন কেউ আসায় দায়িত্ব বাড়বে। প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদ। মাঙ্গলিক কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। প্রেমে ঝগড়া মিটে গিয়ে ফের দু’জনের মিল। কর্মক্ষেত্রে বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার আশঙ্কা। গুরু জনদের সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি। আইন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি। বাবার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।
7/12

আজ সারা দিন ভাল মন্দ মিশিয়ে কাটবে। প্রিয় জনের কাছ থেকে দুঃখ বৃদ্ধি। কোনও অশান্তিতে সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ব্যবসায় বাড়তি কোনও লাভের জন্য আনন্দ। বাবার সঙ্গে তর্ক। কোনও ভাল কাজ করে বদনাম হতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। অর্থ ক্ষয় হতে পারে। শরীরে কোনও অসুবিধা হতে পারে। পেটের কোনও পুরনো রোগ বাড়তে পারে।
8/12

আজ আপনাকে কোনও ভুলের জন্য ক্ষমা চাইতে হতে পারে। বন্ধুর দিকে দিয়ে কোনও ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে। আর্থিক ক্ষতি হওয়ার যোগ আছে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের কোনও অংশে যন্ত্রণা থাকবে। ব্যবসার দিকে কোনও নতুন কিছু ভাবনা থাকবে। স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে।
9/12

শরীর খারাপ থেকে আজ কিছুটা মুক্তি পেতে পারেন। পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ। সপরিবারে বায়ু পথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আজ আপনাকে সারা দিন সন্দেহজনক অবস্থায় কাটাতে হতে পারে। অর্থের দিক ভালই দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তি।
10/12

কোনও কারণে সংসারের কাজে অনীহা বাড়তে পারে। প্রতিবেশীর শত্রুতা বাড়তে পারে। বন্ধুর থেকে সাহায্য লাভ। বিজ্ঞান বিষয় বিশেষ চিন্তা। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগার আশঙ্কা আছে। সন্তানের জন্য চিন্তা নিয়ে আলোচনা। ব্যবসায় শুভ পরিবর্তন। ফাটকা থেকে আয় হতে পারে। বাবার সঙ্গে বিবাদ হতে পারে। চাকরির জায়গায় কোনও বিবাদ থেকে সাবধান।
11/12

সকাল থেকে অতিরিক্ত কাজের চাপের জন্য মন খুব চঞ্চল থাকতে পারে। একটু সাবধানে থাকা দরকার, সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কারও উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে। আজ আত্মীয়ের শত্রুতা আপনাকে অবাক করবে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। অধিক কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি। রক্তচাপের ব্যাপারে দুশ্চিন্তা। গঠনমূলক কোনও কাজে সাফল্য। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে থাকতে পারে।
12/12

আজ নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে। রাস্তাঘাটে কোনও দুর্ঘটনা হতে পারে, খুব সাবধান। কারও বিরোধিতা করবেন না। গহনা ব্যবসায়ীদের জন্য শুভ সময়। আজ ভগবানের চিন্তায় মনোনিবেশ করতে ইচ্ছা করবে। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে।
Published at : 30 May 2019 06:54 AM (IST)
Tags :
HoroscopeSponsored Links by Taboola
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ব্যবসা-বাণিজ্যের
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
বিনোদনের
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
ব্যবসা-বাণিজ্যের
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম





















