ডেইলি শিরোনাম (০১.১১.২১): লোকাল চালুর পর প্রথম কাজের দিনেই থিকথিকে ভিড়, দূরত্ব বিধি শিকেয় : ABP Live Podcast
Episode Description
good afternoon. এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এবিপি লাইভ ডেইলি শিরোনাম । করোনা আবহে প্রায় সাড়ে ৬ মাস বন্ধ থাকার পর, রবিবার থেকে রাজ্যে ফের চালু হয়েছে লোকাল ট্রেন। লোকালের চাকা গড়াতেই ফিরেছে ভিড় ট্রেনের চেনা ছবি। শিয়ালদা শাখায় ভোর থেকে সমস্ত ট্রেনেই ভিড়। কাজের দিনে যাত্রীদের ভিড় সামাল দেওয়াই রেলের অ্যাসিড টেস্ট।
লোকাল চালুর পর আজই প্রথম কাজের দিন। অফিসটাইমে ভিড় সামাল দেওয়াই চিন্তা। বিভিন্ন শাখায় ট্রেনে চেনা ভিড়। গাদাগাদি করেই সফর।
বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে কলকাতায় আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দীপাবলির আগেই বাতাসে হিমের পরশ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি।
কলকাতায় ১১০ পেরোল পেট্রোল। ১০২-এর পথে ডিজেল। পরিবহণ খরচ বাড়ায় মাছ থেকে সবজি, সবকিছুর দাম চড়া। সঙ্কটে মধ্যবিত্ত।
আরও খবর শুনুন এবিপি লাইভ ডেইলি শিরোনামে ।
ট্রেন্ডিং





















