এক্সপ্লোর

Jagaddhatri Puja 2023: মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো তারাপীঠে

Tarapith Jagaddhatri Puja 2023: মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজানো হয়েছে। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো..

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দেবী মূর্তি পুজোর চল নেই তারাপীঠে (JagaddhatriPuja2023 in Tarapith) । সব দেবী মূর্তির পুজো করা হয় মা তারাকে সামনে রেখে। তাই মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। মঙ্গলবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। এদিন মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়।

বিকেলে মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজানো হয়েছে। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। মা তারাকে রাজ রাজেশ্বরী রূপে সাজানো হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারাপীঠ মন্দিরে ভিড় জমান। এদিন মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হচ্ছে। এ দিন সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। বলির পাঁঠার মাংস, মাছ, পোলাও, পাঁচ রকম সবজি, পোলাও, খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। বিশেষ আরতি হয়। জগদ্ধাত্রী উপলক্ষে মন্দির রকমারি আলোয় সাজানো হয়। 

দুর্গা নবমীর প্রায় মাসখানেক পর এই উৎসব পালিত হয়। এটি একটি চার দিনব্যাপী উত্‍সব যেখানে উত্‍সবটি পূর্ণ উত্‍সাহের সাথে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী থেকে দশমী পর্যন্ত পালিত হয়। সারদাপীঠে নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয়৷ সারাদিন চলে পুজো। ১৯৪১ সালে বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল। প্রসঙ্গত, দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। আবার কোথাও নবমীর দিনই তিনপ্রহরের পুজো সম্পন্ন হয়।

প্রসঙ্গত, বীরভূম জেলায় এই মুহূর্তে চলছে আরও একাধিক জগদ্ধাত্রী পুজো। কথিত আছে, মায়ের কাছে যে যা চাই মা তাঁর ইচ্ছেপূরণ হয়। গ্রামে সমৃদ্ধি ফেরাতে দেবতার শরণাপন্ন হয়েছিলেন গ্রামের রায় পরিবার। শুরু করেছিলেন জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2023)।  পুজো শুরুর পর গ্রামে ফিরেছে শান্তি ও সমৃদ্ধি বলে দাবি করা হয়।  ফলে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এবারও জগদ্ধাত্রী পুজোয় মাতলেন বীরভূমের রামপুরহাট থানার দেখুড়িয়া গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন, দেখতে দেখতে প্রায় ৪৫০ বছর , দ্বারকা নদীর জল ভরে জগদ্ধাত্রী পুজো বীরভূমে

পুজো শুরুর নির্দিষ্ট দিনক্ষণ বলতে না পারলেও, গ্রামবাসীদের দাবি, প্রায় ৪৫০ বছর আগে গ্রামের রায় পরিবারের ইষ্টদেবতা হিসাবে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন।  মায়ের নিত্যপুজোর জন্য গ্রামে নিয়ে আসা হয়েছিল ভট্টাচার্য পরিবারকে।  তাদের দৌহিত্ররা আজও বংশ পরম্পরায়  পুজো চালিয়ে আসছেন।  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget