এক্সপ্লোর

Maha Kumbh 2025 : প্রয়াগরাজে মকরস্নানকে কেন কুম্ভস্নান বলা হয়? ঠিক কী লাভ হয় এই স্নানে ?

হিন্দুমতে, এই পুণ্যলগ্নে গঙ্গায় পুণ্যস্নান করলে পাপ মোচন হয়৷ সেই লক্ষ্যেই প্রয়াগে এত মানুষের সমাগম৷

মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে আসে তখন সেই তিথিকে বলে মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন এই বিশেষ তিথি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মাহাত্ম্য রাখে এই তিথি। এই তিথির সঙ্গেই জড়িয়ে কুম্ভ স্নান। দলে দলে ভক্তগণ প্রয়াগরাজে যান গঙ্গাস্নানের পুণ্য অর্জন করতে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এদিন, দেবতা, দানব, কিন্নর, মানব সবাই গঙ্গাস্নানের পুণ্যলাভ করতে চান।  ত্রিবেণীসঙ্গমে এদিন তাই ভক্তদের উপচে পড়ে ভিড়। 

সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়৷। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়৷। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে আয়োজিত হয় পূর্ণকুম্ভ৷ হিন্দুমতে, এই পুণ্যলগ্নে গঙ্গায় পুণ্যস্নান করলে পাপ মোচন হয়৷ সেই লক্ষ্যেই প্রয়াগে এত মানুষের সমাগম৷ এদিন, ভোর হতে না হতেই গঙ্গাস্নান শুরু করে দেন পুণ্যার্থীরা৷ সারাদেশ এমনকী বিশ্বের নানা প্রাপ্ত থেকে বহু মানুষ যোগ দেন কুম্ভমেলায়৷

ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। কুম্ভস্নানকে মানবতার অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। দক্ষিণ কোরিয়ার জেজুতে ইউনেস্কোর বিশেষজ্ঞ কমিটির এক বৈঠকে ২০২৭ সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুম্ভস্নান এবং তার সঙ্গে আয়োজিত মেলাকে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ ভক্ত সমাগত হিসেবে চিহ্নিত করা হয় সেখানে। 

কুম্ভস্নানের সঙ্গে কেন জড়িয়ে আছে প্রয়াগরাজ ? সমুদ্র মন্থনের গল্প সকলের শোনা। কথিত আছে, সমুদ্র মন্থনের পর  দেব-বৈদ্য ধন্বন্তরি উঠে আসেন অমৃত-কুম্ভ নিয়ে। দেবতারা সেই অমৃত নিজেদের হাতছাড়া করতে চাননি। অসুররা সেই অমৃত পেলে ঘটে যেত অনর্থ।  অমৃতে ভরা কুম্ভ যাতে দেবতাদের হাতছাড়া না হয়, তার ভার পরে ইন্দ্রপুত্র জয়ন্তের উপর । তিনি অমৃত ভরা কুম্ভ নিয়ে ছুটতে থাকেন। ছুটতে ছুটতে এসে তিনি নাকি একটু জিরিয়ে নিয়েছিলেন। কথিত আছে, কুম্ভ নিয়ে পালানোর সময় ইন্দ্রপুত্র জয়ন্ত হরিদ্বার, প্রয়াগ, নাসিক আর উজ্জয়িনীতে বিরতি নিয়েছিলেন। অমৃত কুম্ভ নামিয়ে রেখে এই জায়গাগুলিতে বিশ্রাম নিয়েছিলেন বলেই এই জায়গাগুলির আলাদা মাহাত্ম্য আছে। আর কুম্ভ নামানোর সময় কয়েক ফোঁটা নাকি পড়ে গিয়েছিল হরিদ্বার ও প্রয়াগে। তাই এই দুই দেবস্থানের মাহাত্ম্যই আলাদা। তাই এখানে কুম্ভ স্নান করেন পুণ্যকামীরা। 

কথিত আছে, সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত বাজপেয় যজ্ঞ করলে  যে ফল মেলে, এ ছাড়াও আরও অনেক পুণ্যের যোগফল একবার কুম্ভস্নান।  

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

 

 

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget