এক্সপ্লোর

Maha Shivratri 2022: শিবরাত্রি উপলক্ষে উপবাস করছেন? সুস্থ থাকতে যেগুলো অবশ্যই মেনে চলবেন

এখন করোনা পরিস্থিতি চলছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুবই প্রয়োজন। যাঁরা প্রথমবার উপবাস করছেন এবং যাঁরা আগে করছেন ও এবছরও উপবাস করবেন, তাঁরা সুস্থ থাকতে কোন নিয়ম মেনে চলবেন, সেগুলোতে চোখ বুলিয়ে নিন।

কলকাতা: আগামীকাল মহাশিবরাত্রি (Mahashivratri 2022)। রাত পোহালেই শুরু হয়ে যাবে শিবরাত্রি (Shivratri) উদযাপন। দেবাদিদেব মহাদেবের আরাধনার এই বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন পূণ্যার্থীরা। কেউ সারারাত উপবাস করে পুজো দিয়ে তবে খাবার খান। কেউ আবার যতক্ষণ না মহাদেবের পুজো শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলস্পর্শ করেন না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঈশ্বরের আরাধনা করতে গিয়ে যেন শরীর না খারাপ হয়ে যায়, সেদিকেও নজর রাখা খুবই জরুরি। তার উপর এখন করোনা পরিস্থিতি চলছে। এই সময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুবই প্রয়োজন। যাঁরা প্রথমবার উপবাস করছেন এবং যাঁরা আগে করছেন ও এবছরও উপবাস করবেন, তাঁরা সুস্থ থাকতে কোন কোন নিয়ম মেনে চলবেন, সেগুলোতে চোখ বুলিয়ে নিন।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরকে সুস্থ রাখতে জল খেতে থাকা খুবই জরুরি। শিবরাত্রির ব্রত করার সময় যদি আপনি উপবাস করেন, তাহলে পুজো দেওয়ার পর অবশ্যই আগে জল খাওয়া দরকার। উপবাস করে থাকলে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। আর এর কারণে ডিহাইড্রেশন হতে পারে বলে মত তাঁদের। জল কিংবা তার পরিবর্তে লেবুর জল, নারকেলের জল খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন।

আরও পড়ুন - Maha Shivratri 2022: ওম নমঃ শিবায়, মহাশিবরাত্রিতে প্রিয়জনের শুভকামনায় যে বার্তা পাঠাবেন

২. শরীরকে সুস্থ রাখতে এবং চটজলদি এনার্জি  নিয়ে আসতে ড্রাই ফ্রুটসের তুলনা নেই। দীর্ঘক্ষণ উপবাস করার ফলে পাকস্থলীতে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে তেল মশলাজাতীয় খাবারের পরিবর্তে এক মুঠো ড্রাই ফ্রুটস খেয়ে নিন।

৩. উপবাসের পর একেবারেই মশলাদার খাবার খাওয়া সঠিক নয়। এই সময় আলু, কুমড়ো কিংবা যেকোনও সব্জি দিয়ে তৈরি হালকা খাবার খেতে পারেন। হজমের গোলমাল হবে না। আবার পেটও ভরা থাকবে। রান্নায় লঙ্কাগুঁড়োর পরিবর্তে ব্যবহার করুন কাঁচা লঙ্কা।

৫. প্রথমবার উপবাস যাঁরা করছেন, তাঁদের জন্য স্বাস্থ্যকর নিয়মগুলি মেনে চলা খুবই জরুরি। এছাড়াও প্রত্যেকে যাঁরা উপবাস করছেন, উপোস ভাঙার পর কলা, আপেল, কমলালেবু, বেদানাজাতীয় ফল খেতে পারেন। শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget