এক্সপ্লোর

শিবরাত্রি করলে কোন পুণ্যগুণে কতবড় প্রাপ্তি ? ভগবান শিবের কৃপা আসুক নেমে

Shibaratri : শিবরাত্রি ব্রতকথা শুনলে পুণ্যলাভ, লোকমুখে কথিত। কী আছে ব্রতকথায় ? কীভাবে করবেন চারপ্রহরের পুজো ?

ভোলেবাবা ভগবান মহাদেবের ব্রতের তুলনায় বড় ব্রত আর নেই। এ বড় বিশ্বাস শিবভক্তদের। শিবরাত্রির আগের দিন থেকে ভক্তিভরে নিয়ম পালন করে, শিবরাত্রির দিনে উপবাস সহযোগে পুজো করেন ভক্তেরা। পরে রাতে বিশেষ চার প্রহরে পুজো করে রাত জেগে ব্রতের পালন ও পারণ করলে ভগবান শিব বড় প্রসন্ন হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন বলে বিশ্বাস যুগে যুগে। শিব পুজোর চার প্রহরের পুজোর রীতি তো জানাই, এই প্রতিবেদনেও উল্লেখ থাকবে তার। তবে যা ছাড়া শিবপুজো সম্পন্ন হয়েও সম্পন্ন হয় না বলে মনে করা হয়, সেই শিবরাত্রির ব্রতকথা রইল এখানে —-

শিবপুজো ও শিবরাত্রির নানা ব্রতকথা প্রচলিত। তারমধ্যে একটি হল 

কৈলাস ধাম। একদিন সেখানে মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন - হে দেব, কোন ব্রত, তপস্য বা পুজোয় আপনি সবচেয়ে সন্তুষ্ট হয়ে থাকেন ? ভগবান শিব উত্তর দিলেন - ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথিতে উপবাস করে রাতে আমার পূজা করলে আমি অতি সন্তুষ্ট হয়ে থাকি। মা পার্বতী বললেন, সেই পুজোর নিয়ম কী ? 

নিয়ম - আগেরদিন একবেলা নিরামিষ খেয়ে সংযমপূর্বক ভগবানের আরাধনা করতে হবে। সকালে উঠে বেলপাতা তুলতে হবে। সন্ধের পর বেলপাতা সহযোগে শিবলিঙ্গ নির্মাণ করে বা প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো করতে হবে। পরে রাত জেগে ভগবান শিবের আরাধনা করতে হবে ভক্তিভরে। পরের দিন পারণ। শুনতে হবে ব্রতকথা। 

ব্রতকথা

একদা বারাণসীতে এক ব্যাধ ছিল। সে একদিন বহু পশুপাখি বধ করল। তবে সন্ধে হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারেনি। রাত বাড়ে। কী করবে।  জঙ্গলে এক বেলগাছে রাতটা কাটিয়ে দেবার সিদ্ধান্ত নিল। ঘটনাক্রমে সেদিন ছিল মহা শিবরাত্রি। সারাদিন উপবাসে ছিল ব্যাধ। তার উপর শীতের কারণে কাঁপছিল গোটা শরীর। যত সে কাঁপছিল গাছ থেকে শিশির আর বেলপাতা পড়ছিল নিচে। গাছের তলাতেই ছিল এক শিবলিঙ্গ। কথিত আছে, সে রাতে সবে মিলিয়ে শিবরাত্রি ব্রতের ফল পেল সেই ব্যাধ। সময় পেরোয়। এরপর যখন সেই ব্যাধের মৃত্যু হল, আত্মা আনতে গিয়ে শিবদূতের কাছে বাধা পেল যমদূত।  খবর পেলেন যম। তিনি নিজে গেলেন কৈলাসে।  শিবের প্রধান অনুচর নন্দী তাঁকে শোনালেন ব্যাধের শিবরাত্রি ব্রতের ফলে পুণ্যালাভ ও শিবালয়ে আশ্রয়প্রাপ্তির কথা।

মা পার্বতী এই কাহিনী শুনলেন। করলেন প্রচার। কথিত - সেই থেকে প্রচারিত হল, দেবাদিদেব মহাদেবের থেকে অধিক পূজ্য, গঙ্গার মত তীর্থ, অশ্বমেধ হতে বড় যজ্ঞ, এবং শিবরাত্রির থেকে বড় ব্রত আর নেই। 

জয় বাবা শিবের জয়। জয় দেবাদিদেব মহাদেবের জয়।

নদীয়ায় শিবরাত্রি পালন
নদীয়ায় শিবরাত্রি পালন

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget