এক্সপ্লোর

Puja Path Niyam : সন্ধেয় পুজোর সময় শাঁখ বাজানো উচিত নয়, কেন জানেন ?

Evening Puja: সন্ধের পুজোকে সন্ধে-আরতিও বলা হয়। মনে করা হয় যে, এই সময়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। বাড়িতে সুখ-সমৃদ্ধিও আসে।

কলকাতা : হিন্দু ধর্মে পুজো-পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির পুজোস্থল বা মন্দিরে নিয়মিত পুজো করা হয়। আবার কিছু কিছু বাড়িতে সকাল-সন্ধে পুজো করা হয়। 

সন্ধের পুজোকে সন্ধে-আরতিও বলা হয়। মনে করা হয় যে, এই সময়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। বাড়িতে সুখ-সমৃদ্ধিও আসে। যদিও সকালে ও সন্ধের পুজো বিধিতে পার্থক্য আছে। তবে, সন্ধেয় পুজো করার সময় অনেকেই জেনে বা না জেনে নানা ভুল করে ফেলেন। যার ফল হতে পারে নেতিবাচক। শাস্ত্র অনুসারে, যাঁরা সন্ধের সময় পুজোপাঠ করেন, তাঁদের কিছু বিষয় মাথায় রাখতে হবে।

সন্ধের পুজোয় মাথায় রাখুন এই বিষয়গুলি-

সকালে ভগবানের পুজোয় তাজা ফুল অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। তবে সন্ধের পুজোর জন্য ফুল তোলা উচিত নয়। শাস্ত্র অনুসারে, সন্ধেয় ফুল তোলা অশুভ। তাই সন্ধেয় পুজোর সময় ভগবানকে ফুল দেওয়া উচিত নয়।

সকালের পুজোয় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত। কারণ এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তবে, সন্ধের পুজোয় ঘণ্টা ও শঙ্খ বাজানো উচিত নয়। এটা মনে করা হয় যে, সূর্যাস্তের পর দেব-দেবীরা ঘুমাতে যান এবং শঙ্খ বা ঘণ্টার শব্দে তাঁদের বিশ্রাম ব্যাহত হয়।

শাস্ত্রে সকালে সূর্য দেবতার পুজো করে তাঁকে জল অর্পণের বিধান রয়েছে। সূর্যাস্তের পরে কখনই সূর্য দেবতার পুজো করা উচিত নয়, এটি শুভ বলে মনে করা হয় না। এ ছাড়া সন্ধের পুজোয় কখনই তুলসি ব্যবহার করবেন না। সূর্যাস্তের পর তুলসি পাতা ছেঁড়া উচিত নয়।

সকাল হোক বা সন্ধে, সর্বদা ঈশ্বরকে তাজা ফল, ফুল এবং মিষ্টি নিবেদন করুন। তাঁদের কখনই বাসি বা দূষিত খাবার দেওয়া উচিত নয়। ভগবানকে নিবেদন সর্বদা সাত্ত্বিক হওয়া উচিত।

শাস্ত্র মতে সন্ধেয় পুজো করার সময় দু'টি প্রদীপ জ্বালানো উচিত। ঘিয়ের ১টি ও তেলের ১টি। এটি করা শুভ বলে মনে করা হয়। এতে পরিবারের সদস্যদের ওপর ভগবানের আশীর্বাদ থাকে।

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget