এক্সপ্লোর

Sawan 2024: গায়ে তেল মাখা উচিত নয়, শিবের আশীর্বাদ পেতে শ্রাবণে কী কী এড়াবেন ?

Lord Shiva Blessings: শ্রাবণে ভোলেনাথের আশীর্বাদ পেতে চাইলে কিছু নিয়ম মাথায় রাখুন।

কলকাতা : এই বছর শ্রাবণ চলবে ২২ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত। শ্রাবণের ২৯ দিনে, শিবপুজোর জন্য ৫টি সোমবার থাকবে। শ্রাবণে ভোলানাথের আশীর্বাদ পেতে চাইলে কিছু নিয়ম মাথায় রাখুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাসে কোনও ব্যক্তির শরীরে তেল মাখা উচিত নয়। এটা করলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। বলা হয় যে, এতে দোষ লাগে।

গ্রহের বাধা দূর করতে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গকে সর্ষের তেল দিয়ে অভিষেক করতে হবে। এই সময় ভগবান শিবের 'প্রলয়ঙ্কর' রূপের উপর ধ্যান করা হয়। এ জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

এই মাসে পেঁয়াজ, রসুন বা মাংস খাওয়া উচিত নয়। কারণ এগুলি এমন জিনিস যা একজন ব্যক্তির মনকে বিক্ষিপ্ত করে। এমন পরিস্থিতিতে ভক্ত উপাসনায় মনোনিবেশ করতে সক্ষম হয় না। শ্রাবণ মাসে ব্রহ্মচর্য পালন করুন। এই মাসে স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয়। তাতে পুজোর ফল পাওয়া যায় না। বিছানা ছেড়ে মাটিতে শোওয়ার চেষ্টা করুন। এই সময়ে বিবাহ, মুণ্ডন করা উচিত নয়।

দেবতাদেরও দেবতা মহাদেবের প্রিয় মাস শ্রাবণ। বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস এটি। এই পুরো মাসজুড়ে যাঁরা ভোলেনাথের অভিষেক, পুজো, মন্ত্র, জপ করেন তাঁদের জীবনে কোনও কষ্ট থাকে না। শ্রাবণ মাসে সোমবারের ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। যাঁরা শিবভক্ত তাঁরা শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন। এই বছরে কবে থেকে পড়ছে শ্রাবণ মাস ? চলুন জেনে নেওয়া যাক, এবার ক'টা শ্রাবণ সোমবার পড়ছে। কী গুরুত্ব রয়েছে এই মাসের ?

আগামী ২২ জুলাই শ্রাবণ মাসের শুরু হচ্ছে। শেষ হবে ১৯ অগাস্ট। এবছর শ্রাবণ সোমবার পড়েছে ৫টি। প্রথম সোমবার পড়েছে ২২ জুলাই, দ্বিতীয় সোমবার ২৯ জুলাই, তৃতীয় সোমবার ৫ অগাস্ট, চতুর্থ সোমবার পড়ছে ১২ অগাস্ট ও ১৯ অগাস্ট পঞ্চম সোমবার পড়ছে। এই মাসে শ্রাবণ নক্ষত্রের পূর্ণিমা রয়েছে। এ কারণেও মাসটিকে শ্রাবণ বলা হয়। শ্রাবণ শুরুর সঙ্গে সঙ্গে সমস্ত শিব মন্দিরে ভগবান শিবের স্তব ধ্বনিত হতে থাকে। শিবপুরাণ বলে যে এটি শ্রবণের মাস, তাই এর নাম শ্রাবণ। এ মাসে ধর্মীয় গল্প ও উপদেশ শোনার রীতি রয়েছে। শ্রাবণ মাস ভগবান শিবের কাছে প্রিয় হওয়ার দু'টি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন। দ্বিতীয়ত, দেবী সতীর প্রস্থানের পর, ভগবান শিব আবার তাঁর ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তাঁর স্ত্রী হিসাবে ফিরে পান।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
Bipattarini Puja 2026 : কীভাবে বিপত্তারিণীর ব্রত পালন করলে বিপন্মুক্ত থাকবে পরিবার ? নৈবেদ্যই বা দেবেন কীভাবে ?
কীভাবে বিপত্তারিণীর ব্রত পালন করলে বিপন্মুক্ত থাকবে পরিবার ? নৈবেদ্যই বা দেবেন কীভাবে ?
Snana Yatra 2026 : ভ্যাপসা গরম উপেক্ষা করেই পুরীতে প্রভু জগন্নাথের 'স্নান যাত্রা', 'গজ বেশ' চাক্ষুষ করলেন লক্ষাধিক ভক্ত
ভ্যাপসা গরম উপেক্ষা করেই পুরীতে প্রভু জগন্নাথের 'স্নান যাত্রা', 'গজ বেশ' চাক্ষুষ করলেন লক্ষাধিক ভক্ত
Amarnath Yatra 2026 : ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ
ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ

ভিডিও

Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda
Yuvasree, Kali Puja 2026 | আর্মহার্স্ট স্ট্রিটের যুবশ্রী পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান
Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget