এক্সপ্লোর

Science News: ফের চাঁদের মাটিতে মানুষ ! কবে পাড়ি দিচ্ছে ‘আর্টেমিস-২’? কী জানাল নাসা

Nasa to launch Artemis-II mission: ১৯৭২ সালের পর ১ লা এপ্রিল চাঁদের কক্ষপথের দিকে পাড়ি দেবে ‘আর্টেমিস-২’। মোট চারজন মহাকাশচারী ভূপৃষ্ঠ ত্যাগ করে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন।

ফ্লোরিডা: নতুন ইতিহাস গড়তে চলেছে নাসা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯৭২ সালের পর এপ্রিল মাসেই চাঁদের কক্ষপথের দিকে পাড়ি দেবে ‘আর্টেমিস-২’। মোট চারজন মহাকাশচারী ভূপৃষ্ঠ ত্যাগ করে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন। বৃহস্পতিবারই এবিষয়ে বিস্তারিত জানিয়েছে NASA ৷

দীর্ঘদিন ধরে উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণের জন্য তা ভেস্তে যায়। ফেব্রুয়ারি ও মার্চ মাসে 'আর্টেমিস ২' মিশন চালু করার কথা ছিল, কিন্তু রকেটে হিলিয়াম প্রবাহের সমস্যার কারণে তা স্থগিত করা হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি এই সমস্যা সমাধানের জন্য রকেটটিকে কেনেডি স্পেস সেন্টারের ভেহিকেল অ্যাসেম্বলি বিল্ডিংয়ে পাঠানো হয়।

৫০ বছরের বেশি সময় পর চাঁদের মাটিতে ফের মানুষ পা রাখতে চলেছে। ‘আর্টেমিস-২’ মিশনে যে চার মহাকাশচারী যাচ্ছেন তাঁদের নাম আর পরিচয়ও প্রকাশ করেছে নাসা। তাঁরা হলেন, রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। তবে প্রত্যেকের কাজ কিন্তু আলাদা। যেমন, এই মিশনে মহাকাশযানের চালক হলেন ভিক্টর। মিশন কমান্ডর হলেন রিড। ক্রিস্টিনা ও জেরেমিকে বিশেষজ্ঞ হিসাবে পাঠাচ্ছে নাসা।

নাসার তরফ থেকে জানানো হয়েছে, ‘আর্টেমিস-২’ উৎক্ষেপণের জন্য একেবারে সঠিক পথে আছে। ১ এপ্রিল হতে পারে  এই উৎক্ষেপণ। চার মহাকাশচারীকে নিয়ে Orion ক্যাপসুলটি চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবে এবং SLS রকেটটি পৃথিবীর কাছাকাছি একটি কক্ষপথে Orion-কে পৌঁছে দেবে। পৃথিবীতে ফিরে আসার আগে এই সমস্ত কাজ সম্পূর্ণ করবে SLS ও Orion । ১০ দিনের অভিযানে চাঁদের চারপাশে ঘুরে নানা তথ্য সংগ্রহ করবেন মহাকাশচারীরা। এই SLS ও Orion-কে এমন ভাবে ডিজ়াইন করা হয়েছে যা নভোচারীদের চাঁদের পৃষ্ঠে সফল ভাবে অবতরণ করতে সক্ষম করবে।

নাসা জানিয়েছে "এই অভিযান প্রমাণ করবে যে ওরিয়নের লাইফ সাপোর্ট সিস্টেমগুলি ভবিষ্যতের মিশনের জন্যও প্রস্তুত এবং ‘আর্টেমিস-৩’ ও তার পরে অন্য কোনও প্রয়োজনীয় অপারেশনে কাজে লাগানো যাবে।"

এর আগে ‘আর্টেমিস-১’ মিশন হয়েছিল ২০২২ সালে। সেই মিশনেও ‘স্পেস লঞ্চ সিস্টেম’ রকেট রওনা দিয়েছিল চাঁদের উদ্দেশে। ‘আর্টেমিস-১’ মিশন সফল হওয়ার পর ‘আর্টেমিস-২’ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেয় নাসা।

৫০ বছর আগে নিল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন ‘অ্যাপোলো-১১’ মহাকাশযানে চড়ে চাঁদের মাটিতে নেমেছিলেন। তাঁরা চাঁদের মাটিতে পুঁতেছিলেন আমেরিকার পতাকা এবং নিয়ে এসেছিলেন সেখানকার মাটি। 

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget