এক্সপ্লোর

Moon Soil: চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?

পৃথিবীর মাটির বদলে চাঁদের মাটির আদলে তৈরি উপাদানে ফলানো হল আলু। নাসার সহায়তায় এই গবেষণায় মিলল চমকপ্রদ সাফল্য। ভবিষ্যতে চাঁদে দীর্ঘদিন থাকার ক্ষেত্রে মহাকাশচারীদের খাবারের জোগান দিতে পারে এই আবিষ্কার।

কলকাতা: পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহে বা উপগ্রহে মানুষের বসতি গড়ার স্বপ্ন দীর্ঘদিনের। কিন্তু সেখানে গিয়ে বাঁচবে কীভাবে মানুষ? খাবারের জোগান আসবে কোথা থেকে? মহাকাশ অভিযানের ক্ষেত্রে এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই সমস্যার সমাধানের পথ দেখালেন বিজ্ঞানীরা। চাঁদের মাটির আদলে তৈরি বিশেষ উপাদানে সফলভাবে আলু ফলিয়েছেন গবেষকরা। নাসার সহায়তায় হওয়া এই গবেষণা ভবিষ্যতে চাঁদে মহাকাশচারীদের খাবারের জোগান দেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।   

কীভাবে চাঁদের মাটিতে ফলল আলু?

আমেরিকার ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই পরীক্ষা চালান। গবেষণায় ব্যবহার করা হয় 'মোডক' (Modoc) প্রজাতির আলু। এটি তুলনামূলকভাবে দ্রুত পরিণত হয়। চাঁদের মাটির বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে তৈরি পাঁচ ধরনের উপাদানে এই আলু চাষের পরীক্ষা করা হয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে 'npj Microgravity' জার্নালে।

আসলে চাঁদের মাটিকে বলা হয় 'রেগোলিথ' (Regolith)। এটি মূলত পাথরের গুঁড়ো ও ধুলোর স্তর। পৃথিবীর মাটির মতো এতে জৈব পদার্থ বা নাইট্রোজেন থাকে না। অথচ উদ্ভিদের বেড়ে ওঠার জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজনীয়। শুধু তাই নয়, চাঁদের মাটিতে তামার মতো কিছু ভারী ধাতু থাকতে পারে, যা গাছের বৃদ্ধিতে বাধা তৈরি করে।

এই সমস্যা কাটাতেই গবেষকরা ব্যবহার করেন ভার্মিকম্পোস্ট। কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে তৈরি এই সার গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি জোগায়।

মাত্র ৫ শতাংশ সারেই মিলল সাফল্য!

পরীক্ষায় দেখা যায়, কোনওরকম কম্পোস্ট ছাড়া চাঁদের মাটির আদলে তৈরি উপাদানে আলু গাছের শিকড় ও কন্দ প্রায় তৈরি হয়নি। কিন্তু মাত্র ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশাতেই গাছের শিকড় এবং আলু তৈরি হতে শুরু করে। আর ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানো হলে আলুর ফলন পৃথিবীর মাটিতে একই পরিবেশে উৎপন্ন আলুর সমতুল্য হয়ে যায়।

গবেষণার প্রধান আয়মেরিক গোয়ের জানিয়েছেন, চাঁদের রেগোলিথে নাইট্রোজেন না থাকায় প্রয়োজনীয় পুষ্টি না দিলে সেখানে কোনও ফসলই ঠিকভাবে বেড়ে উঠতে পারবে না।

কেন মহাকাশ অভিযানের জন্য আলু এত গুরুত্বপূর্ণ?

দীর্ঘদিন চাঁদে থাকার পরিকল্পনা বাস্তবায়িত হলে পৃথিবী থেকে প্রতিনিয়ত খাবার পাঠানো অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন হয়ে উঠবে। সেই জায়গায় চাঁদের মাটিতেই ফসল ফলাতে পারলে মহাকাশচারীদের খাবারের চাহিদার একটা বড় অংশ মেটানো সম্ভব হতে পারে।

আলু এই ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, অল্প জায়গায় তুলনামূলক বেশি ক্যালরি পাওয়া যায় এই সবজি থেকে। পাশাপাশি আলুতে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন সি-র মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। গবেষকদের পরীক্ষায় দেখা গিয়েছে, এই পরিবেশে বেড়ে ওঠা আলুর পুষ্টিগুণেরও বড় কোনও অবনতি হয়নি।

তবে কি এবার সত্যিই চাঁদে চাষ করবেন মহাকাশচারীরা?

এই গবেষণায় সাফল্য মিললেও এখনই চাঁদের বুকে কৃষিকাজ শুরু হয়ে গিয়েছে, এমনটা ভাবার কারণ নেই। কারণ, পরীক্ষাটি চালানো হয়েছে পৃথিবীর গ্রিনহাউসে। সেখানে ব্যবহার করা হয়েছে চাঁদের মাটির আদলে তৈরি উপাদান, প্রকৃত চাঁদের মাটি নয়।

এছাড়া ছোট পাত্রে চাষ করার কারণে উৎপন্ন আলুগুলির ওজন সাধারণত ১০ গ্রামেরও কম ছিল। যদিও বড় পাত্রে করা অন্য একটি পরীক্ষায় তুলনামূলক বড় আকারের আলু পাওয়া গিয়েছে বলে গবেষকরা জানিয়েছেন। আলুগুলির পুষ্টিগুণ ও নিরাপত্তা পরীক্ষাগারে যাচাই করা হয়েছে। তবে গবেষকরা এখনও সেই আলু চেখে দেখেননি।

অর্থাৎ, চাঁদের মাটিতে কৃষিকাজের পথ এখনও পুরোপুরি তৈরি হয়নি। কিন্তু এই গবেষণা বুঝিয়ে দিল, সঠিক পুষ্টি ও উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করা গেলে পৃথিবীর বাইরেও ফসল ফলানো অসম্ভব নয়। ভবিষ্যতে চাঁদে মানুষের দীর্ঘস্থায়ী বসতি গড়ার স্বপ্নকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে যেতে পারে এই গবেষণা।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget