এক্সপ্লোর

Artemis 2: মহাকাশে ভাসছে মানুষের মল-মূত্র, Artemis 2 অভিযানের ভিডিও ভাইরাল, কেন এই অবস্থা?

Artemis 2 Spacecraft Science News: আর্টেমিস ২ অভিযানের ভিডিও ভাইরাল। মহাকাশে মানুষের মলমূত্র ভাসতে দেখা গেল।

নয়াদিল্লি: চাঁদের উল্টোপিঠ চাক্ষুষ করা থেকে, অস্তমিত পৃথিবীর ছবি তুলে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে Artemis 2 অভিযান। এই অভিযানের দৌলতে আরও বিরল অভিজ্ঞতা হল পৃথিবীবাসীর। মহাকাশে মানুষের মল ভেসে বেড়াতে দেখা গেল। ওই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ওই দৃশ্য দেখে গা ঘিনঘিন করছে অনেকেরই। তবে মহাশূন্যের বুকে বর্জ্য নিষ্কাশন মহাকাশচারীদের কর্মসূচির মধ্যেই পড়ে। ( Artemis 2 Spacecraft Science News)

পাঁচ দশকেরও বেশি সময় পর চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. তার আগে পরিবেশ, অবস্থান পর্যবেক্ষণে চার মহাকাশচারীকে সম্প্রতি চন্দ্রাভিযানে পাঠানো হয়। তাঁদের উল্টোপিঠের ছবি তোলা থেকে একাধিক গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেছেন তাঁরা। প্রযুক্তির দৌলতে মহাকাশে তাঁদের বিভিন্ন মুহূর্তের ভিডিও পৃথিবীতে এসে পৌঁছেছে। আর তাতেই মহাকাশে মানুষের মল ভেসে বেড়াতে দেখা গেল। (Artemis 2)

NASA-র তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে Orion ক্য়াপসুলের খুঁটিনাটি দেখানো হচ্ছিল। ক্যাপসুলের উপরের অংশ দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল চাঁদ। সেই সময়ই মহাকাশযানের অন্য একটি জানলা দিয়ে জমে যাওয়া বর্জ্য বাইরে ফেলে দিতে দেখা যায় মহাকাশচারীদের। নিয়ন্ত্রিত ভাবে ওই বর্জ্য় বাইরে ফেলা হয়, যাতে মহাকাশযানের উপর এসে না পড়ে, কোনও রকম বাধাবিঘ্নের সৃষ্টি না হয়।

মহাকাশযান থেকে মানুষের মল বাইরে ফেলা হচ্ছে বলে বোঝাই যায়নি প্রথমে। বরং বরফের স্ফটিক বলেই ঠাহর হয় সবকিছু। NASA-র বিজ্ঞানীরাই জানান, নিজেদের মল বাইরে ফেলছেন মহাকাশচারীরা। ঊর্ধ্বপাতনের জেরে মহাকাশে মূত্র তরল অবস্থা থেকে জমে যায়, বরফের স্ফটিকে পরিণত হয়। অন্য দিকে, বায়ুমণ্ডলীয় চাপ এবং অণুজীবের অনুপস্থিতিতে কঠিন বর্জ্য জলশূন্য এবং জীবাণুশূন্য হয়ে পড়ে। এতে বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়া তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হয়। মহাকাশে সাধারণত বর্জ্য এমন ভাবে নিক্ষেপ করা হয়, যাতে তা আর মহাকাশযানের সমস্পর্শে না আসতে পারে। 

Artemis 2-র মতো স্বল্পমেয়াদি অভিযানের ক্ষেত্রে বেশি দিন বর্জ্য মজুত রাখার ব্যবস্থা থাকে না মহাকাশে। নির্দিষ্ট সময় অন্তর খালি করতে হয়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, স্বল্পমেয়াদি অভিযানের ক্ষেত্রে এভাবে বর্জ্য খালি করা সম্পদে পরিণত হয়। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget