এক্সপ্লোর

Shubhanshu Shukla: মহাকাশে অবাধ্য বুদবুদ! 'লাটিম' হয়ে বিজ্ঞানের ধাঁধা মেটালেন মহাকাশচারী শুভাংশু শুক্লা

Shubhanshu Shukla: সম্প্রতি মহাকাশ স্টেশনে গত দু'সপ্তাহ ধরে জন্মানো 'মাইক্রোঅ্যালগি' থেকে নমুনা সংগ্রহ করতে গিয়ে এমনই এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা।

নয়াদিল্লি: পৃথিবীর মাটিতে আমরা যে মাধ্যাকর্ষণ শক্তিকে অতটাও গুরুত্বই দিই না, মহাকাশে গেলে বোঝা যায় তা আমাদের কত কাজ সহজ করে দেয়। মাধ্যাকর্ষণ ছাড়া ছোট একটি কাজও যে কতটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, সম্প্রতি মহাকাশ স্টেশনে তার প্রমাণ পেলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। গত দু'সপ্তাহ ধরে জন্মানো 'মাইক্রোঅ্যালগি' (এক ধরণের ক্ষুদ্র শৈবাল) থেকে নমুনা সংগ্রহ করতে গিয়ে এমনই এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)।

বিজ্ঞানের অভিনব সমাধান

মহাকাশে নমুনা সংগ্রহের সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বাতাসের বুদবুদ। পৃথিবীতে সিরিঞ্জ উল্টো করলেই মাধ্যাকর্ষণের টানে বুদবুদগুলো সহজেই ওপরে উঠে যায়, যা বের করে দেওয়া সহজ। কিন্তু মহাকাশে বা 'মাইক্রোগ্র্যাভিটি'তে এই বুদবুদগুলো একেবারেই অবাধ্য; তারা না ওপরে ওঠে, না নীচে নামে—বরং তরলের ভেতর যেখানে খুশি ভেসে বেড়ায়।

কীভাবে সমস্যার সমাধান করলেন শুভাংশু শুক্লা?

এই সমস্যার সমাধানে ভারতীয় মহাকাশচারী শুভাংশু এক অভিনব বুদ্ধি বের করেন। কোনও যন্ত্রের সাহায্য ছাড়াই তিনি নিজে হাতে সিরিঞ্জ নিয়ে ল্যাবরেটরির ভেতরে বনবন করে ঘুরতে শুরু করেন। এই ঘূর্ণনের ফলে তৈরি হওয়া কৃত্রিম বল বা Centrifugal Force তরলকে সিরিঞ্জের নলের দিকে ঠেলে দেয় এবং বাতাসকে উল্টো দিকে সরিয়ে দেয়। ১২টি ব্যাগ থেকে ৪৮টি নমুনা সংগ্রহ করতে গিয়ে তাঁকে অসংখ্যবার এইভাবে ঘুরতে হয়েছে।

 

দূর থেকে যদি এই দৃশ্য কেউ দেখেন, তাঁর মনে হতে বাধ্য যে, মহাকাশ স্টেশনে শুভাংশু শুক্লা বুঝি কোনও বিচিত্র ঘরানার নাচে (Interpretive Dance) মেতেছেন। তবে শুভাংশুর এই 'নাচ' আসলে ছিল বিজ্ঞানের এক সৃজনশীল লড়াই। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে, মহাকাশে শুধু উচ্চ প্রযুক্তি থাকলেই হয় না, মাঝে মাঝে পরিস্থিতি সামাল দিতে অন্যরকম উদ্ভাবনী চিন্তারও প্রয়োজন হয়। শুভাংশু যা করেছেন একেবারে সুচারুভাবে।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget