এক্সপ্লোর

Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠের আরও কাছে চন্দ্রযান-৩, অবতরণের পর কীভাবে কাজ করবে বিক্রম ল্যান্ডার-প্রজ্ঞান রোভার?

Chandrayaan 3 Next Step:পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ সম্পূর্ণ করে চাঁদের বৃত্তে প্রবেশ করেছে চন্দ্রযান। ৫ অগাস্ট চন্দ্রযান-৩ মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে ঢোকানোর পরিকল্পনা রয়েছে।

নয়া দিল্লি: চাঁদের (Moon Mission) মাটি ছোঁয়ার স্বপ্নে এখন মশগুল ভারতবাসী (India)। এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এই নজির গড়তে চলেছে ভারত। তবে এর জন্য আর কিছুদিনের অপেক্ষা করতে হবে। সব ঠিক থাকলে ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ (Chandrayaan 3) চাঁদের মাটি স্পর্শ করবে।      

পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ সম্পূর্ণ করে চাঁদের বৃত্তে প্রবেশ করেছে চন্দ্রযান। ৫ অগাস্ট চন্দ্রযান-৩ মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে ঢোকানোর পরিকল্পনা রয়েছে। এর পর মোট চার বার চাঁদকে প্রদক্ষিণ করে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে তাঁর। 

দেশীয় পদ্ধতিতে তৈরি চন্দ্রযান প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং একটি রোভার নিয়ে তৈরি হয়েছে। এই প্রপালশন সিস্টেমের উদ্দেশ্য হল লঞ্চ ভেহিক্যাল ইনজেকশন কক্ষপথ থেকে ল্যান্ডারের পৃথকীকরণ পর্যন্ত ল্যান্ডার মডিউলটি বহন করবে। ল্যান্ডার এবং রোভারের নাম নেওয়া হয়েছে শেষ মিশন চন্দ্রযান-২ থেকে। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক ডক্টর বিক্রম এ সারাভাইয়ের নামে ল্যান্ডারটির নামকরণ করা হয়েছে । 

অন্যদিকে, রোবোটিক যানটির নাম দেওয়া হয়েছে 'প্রজ্ঞান', যা সংস্কৃতে 'জ্ঞান'-এর অনুবাদ। ছয় চাকার যানটিতে চাঁদের পৃষ্ঠের সঙ্গে সম্পর্কিত ডেটা সরবরাহ করার জন্য পেলোড সহ কনফিগার করা হয়েছে।  এটি বায়ুমণ্ডলের মৌলিক গঠনের উপর তথ্য সংগ্রহ করবে। এর ওজন প্রায় ২৬ কেজি। 

আরও পড়ুন, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির হাতে-পায়ে সাড় ফিরিয়ে দিল AI, ফের চমক কৃত্রিম বুদ্ধিমত্তার

চাঁদের কক্ষপথে ল্যান্ডিং করে রোভার এবং ল্যান্ডারকে পৌঁছে দেবে। তারপর মহাকাশযানের প্রোপালশন মডিউল থেকে রোভার এবং ল্যান্ডার আলাদা হয়ে যাবে এবং অবতরণ করবে চন্দ্রপৃষ্ঠে। সফলভাবে অবতরণের পর ল্যান্ডার একজায়গায় স্থিত হবে এবং চাঁদের বুকে ঘুরে ঘুরে অভিযান চালাবে রোভার। সফট-ল্যান্ডিং বলতে এখানে ল্যান্ডারের সফল অবতরণকেই বোঝানো হয়েছে। যদি ল্যান্ডার বা রোভারে সামান্য ক্ষতিও লক্ষ্য করা যায় কিংবা অবতরণে কোনও ত্রুটি দেখা যায় (প্রযুক্তি গত সমস্যা, সংঘর্ষ ইত্যাদি) তাকে বলা হবে হার্ড-ল্যান্ডিং। এমনটাই জানিয়েছে ইসরো।

চন্দ্রযান ২- এর ক্ষেত্রে সফলভাবে অবতরণ হয়নি। আর তা থেকে শিক্ষা নিয়েই এবার আরও সতর্ক ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সফল অবতরণের ব্যাপারে একটুও ঝুঁকি নিচ্ছেন না বিজ্ঞানীরা। ল্যান্ডারের অবতরণের আগে ভালভাবে খতিয়ে দেখা হবে সেই অংশ যেখানে ল্যান্ডার নামবে। এই কাজ পৃথিবীতে বসে করবেন বিজ্ঞানীরা। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget