এক্সপ্লোর

AI: পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির হাতে-পায়ে সাড় ফিরিয়ে দিল AI, ফের চমক কৃত্রিম বুদ্ধিমত্তার

Artificial Intelligence: রোগীর মস্তিষ্কে মাইক্রোচিপ বসানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম তৈরি করা তার মস্তিষ্ক এবং মেরুদন্ডের সঙ্গে সেটিকে পুনরায় সংযোগ করা হয়েছে। 

নয়া দিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এখন কী না হচ্ছে! লেখালিখি থেকে টিভি থেকে সঞ্চালিকার কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী-ই না করছে। এবার পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির দেহে জ্ঞান এবং হাতে-পায়ে সাড় ফিরিয়ে দিল এআই। নর্থওয়েল হেলথের ফিনস্টাইন ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চের গবেষকরা ডাবল নিউরাল বাইপাস প্রযুক্তি ব্যবহার করেছে এক প্যারালাইজড ব্যক্তির দেহে।   

এই কাজটি তাঁরা করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। কীভাবে হয়েছে এই কাজ? রোগীর মস্তিষ্কে মাইক্রোচিপ বসানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম তৈরি করা তার মস্তিষ্ক এবং মেরুদন্ডের সঙ্গে সেটিকে পুনরায় সংযোগ করা হয়েছে। 

৪৫ বছর বয়সি কিথ থমাস ২০২০ সালের জুলাই মাসে একটি ডাইভিং দুর্ঘটনার পরে বুক থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় তাঁর শরীর। একাধিক চিকিৎসা হলেও তাঁর শারীরিক উন্নতি কিছু করা যায়নি। তবে এআই-এর মাধ্যমে তার হাত, বাহু এবং কব্জিতে সংবেদনশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। 

ফেইনস্টাইন ইনস্টিটিউটে মেডিসিন বায়োইলেক্ট্রনিক ইনস্টিটিউটের অধ্যাপক চ্যাড বুটন জানান, প্রথমে ওই ব্যক্তির বাহু এবং হাতে কীভাবে সাড় ফিরবে সেই চেষ্টা করা হয়। এর জন্য মেরুদণ্ডকে সুপারচার্জ করার কথা ভাবা হয়। সংবেদনশীল প্রতিক্রিয়া যাতে দিতে পারেন এর জন্য বাইরে থেকে কীভাবে  মস্তিষ্ক এবং পেশীকে উদ্দীপিত করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর জন্য গবেষকরা থমাসের মস্তিষ্কের ম্যাপিং করতে কয়েক মাস  সময় নেয়। নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সেই কাজটি হয়। থমাসের হাতের কোন কোন জায়গায় সংবেদন ফেরালে হাত নড়াচড়া করতে পারবেন তার জন্য চলে এমআরআই। এরপর প্রায় ১৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচার করে থমাসের মস্তিষ্কে পাঁচটি মাইক্রোচিপ বসানো হয়। 

আরও পড়ুন, নখদর্পণে খবরের খুঁটিনাটি, খবর পড়বেন আইরা, ABP Network-এর AI সঞ্চালিকা

এরপর ল্যাবরেটরিতে এসে এর সঙ্গে দুটি পোর্টের মাধ্যমে একটি কম্পিউটারের সঙ্গে সংযোগ করা হয়। কম্পিউটার AI ব্যবহার করে তার চিন্তাভাবনাকে কাজে পরিণত করে। যাকে- নিউরাল বাইপাস পদ্ধতি বলা হয়ে থাকে। অর্থাৎ থমাস যখন ভাববেন হাত সরানোর কথা তখন মস্তিষ্কের ওই ইমপ্লান্ট থেকে কম্পিউটারে বৈদ্যুতিক সঙ্কেত পাঠানো হচ্ছে। সেই বিপরীত সঙ্কেত তাঁর মেরুদণ্ড এবং হাতের পেশীগুলিকে নড়াচড়া করতে সাহায্য করছে। 

এই ট্রায়ালটিকে যুগান্তকারী ক্লিনিকাল ট্রায়াল হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে এর মাধ্যমে বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষকে প্রতিবন্ধকতা থেকে সুস্থ করে তোলা সম্ভব হতে পারে। 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget