এক্সপ্লোর

Smell of Fish: মাছের গায়ে আঁশটে গন্ধ কেন, রান্নার সময় কী কী মাথায় রাখবেন, জানুন বিশদ

Science News: পুকুরের টাটকা মাছের তুলনায় সামুদ্রিক মাছের শরীরের আঁশটে গন্ধের তীব্রতা হয় বেশি।

নয়াদিল্লি: খেতে সুস্বাদু হলেও, মাছের আঁশটে গন্ধ সহ্য হয় না অনেকেরই। তার জন্যই মাছ ছুঁয়ে দেখেন না তাঁরা। কিন্তু মাছের গায়ে এই আঁশটে গন্ধের উৎস কী, কী উপায়ে রান্না করলে তা নাকে পৌঁছবে না, জানেন কি? (Science News) জীব বিজ্ঞানীদের মতে, মাছের শরীরে থাকা প্রোটিন এবং ফ্যাট তাপমাত্রা এবং অক্সিজেনের সংস্পর্শে এলে জীবাণুঘটিত এবং রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া ঘটে। তার জেরেই আঁশটে গন্ধ বেরোতে শুরু করে। ছোট থেকে বড় হয় যত মাছ, ততই এর তীব্রতা বাড়তে থাকে। (Smell of Fish)

শুধু তাই নয়, পুকুরের টাটকা মাছের তুলনায় সামুদ্রিক মাছের শরীরের আঁশটে গন্ধের তীব্রতা হয় বেশি। লবণাক্ত জলের জন্যই এমনটা ঘটে বলে মত ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্টের খাদ্য বিজ্ঞানের অধ্যাপক এরিক ডেকারের। আঁশটে গন্ধ যখন দুর্গন্ধের আকার ধারণ করে, মাছ খারাপ হয়ে গিয়েছে বলে বুঝতে হবে। মাছের শরীরে ব্যাকটিরিয়ার বৃদ্ধি হলেই এমনটা ঘটে। মৎস্যজীবীদের জালে বন্দি হওয়ার পর থেকে সুপার মার্কেটে আসতে আসতে এই ব্যাকটিরিয়ার বৃদ্ধি ঘটে। মাছের শরীরে থাকা ট্রাইথাইলামিন এন-অক্সাইড খেতে শুরু করে ওই ব্যকটিরিয়া। ঠান্ডা জলের মাছের ক্ষেত্রে এমনটা বেশি ঘটে। ব্যাকটিরিয়া ট্রাইথাইলামিন এন-অক্সাইডকে ট্রাইথাইলামিনে পরিণত করে, যা থেকে অ্যামোনিয়ার মতো গন্ধের উৎপত্তি ঘটে।

আরও পড়ুন: Comet Nishimura: ছুটতে ছুটতে সূর্যের কাছে হাজির, এক ঝটকায় লেজ খোয়া গেল ধূমকেতু নিশিমুরার

এর পাশাপাশি, এনজাইমও মাছের আঁশটে গন্ধের জন্য দায়ী। মাছের শরীরে থাকা অ্যামিনো অ্যাসিড লাইসিনকে কাডাভারিনে পরিণত করে ব্যাকটিরিয়া, যা পচনশীল প্রাণীর শরীরেও পাওয়া যায়। তা থেকেও দুর্গন্ধ বের হয়। রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া থেকেও দুর্গন্ধ বের হয়। এক্ষেত্রে মাছের শরীরে থাকা ফ্যাট বা লিপিডস অক্সিডাইজড হলে এমনটা ঘটে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড অক্সিজেনের সংস্পর্শে এলে মাছের শরীরে পচন ধরে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকেই দুর্গন্ধ বের হয়।

এই দুর্গন্ধ আটকাতে হলে, ফ্রিজে বা বরফ চাপা দিয়ে মাছ রাখা উচিত। এতে ব্যাকটিরিয়ায় বৃদ্ধির গতি শ্লথ হয়ে যায়। শক্ত করে প্যাকেটে বা বাক্সে ভরে দিতে হয় মাছ, যাতে তা অক্সিজেনের সংস্পর্শে না আসে। মাছের আঁশটে গন্ধ যাতে থেকে না যায়, রান্নার সময় তাই জল দিয়ে ভাল করে ধুয়ে লেবু, ভিনিগার বা টমেটোর রস লাগিয়ে নেন অনেকে। ফলে গন্ধ নাকে এসে পৌঁছয় না।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget