এক্সপ্লোর

Starship Explosion: মঙ্গলের মাটি ছোঁয়ার স্বপ্নে বার বার বিঘ্ন, Starship রকেট ওড়াতে গিয়ে ফের বিস্ফোরণ, আগুনের গ্রাসে চলে গেল সবকিছু

Science News: মঙ্গলগ্রহ অভিযানকে পাখির চোখ করে Starship রকেটের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন মাস্ক।

নয়াদিল্লি: রকেট ছোড়ার আগে উৎক্ষেপণকেন্দ্রেই তীব্র বিস্ফোরণ। এর ফলে পিছিয়ে গেল ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর পরবর্তী অভিযান। পরীক্ষা চলার সময় তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় গোটা এলাকা। এই নিয়ে পর পর দুর্ঘটনার সাক্ষী হল SpaceX. বিস্ফোরণে কোনও হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত। (Starship Explosion)

মঙ্গলগ্রহ অভিযানকে পাখির চোখ করে Starship রকেটের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন মাস্ক। Starship রকেট অন্যগুলির তুলায় বেশ আলাদা। আয়তনে যেমন বড়, তেমনই ওজনে ভারী। শক্তিতেও বাকি রকেটের চেয়ে এগিয়ে। Starship রকেট পুনর্ব্যবহারযোগ্যও। ফলে মহাকাশ অভিযানের খরচ সাধ্যের মধ্যে রাখা সম্ভব হবে। (Science News)

এর আগে আটটি Starship রকেট পরীক্ষা করেছে SpaceX. শনিবার নবম রকেটটি নিয়ে পরীক্ষা চলছিল আমেরিকার টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে। কিন্তু সেই পরীক্ষা চালাতে গিয়ে গোড়াতেই বিপত্তি দেখা দেয়। রকেটটি তখনও মাটিতেই অবস্থান করছিল। কিন্তু ইঞ্জিন চালু করতেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। 

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে রকেটের ইঞ্জিন চালু করতেই তীব্র বিস্ফোরণ ঘটতে দেখা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সবকিছু। এর ফলে Starship প্রোটোটাইপটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মে মাসের তৃতীয় সপ্তাহে যে অভিযানের কথা ছিল, তা থেকে সরে আসতে বাধ্য হয়েছে SpaceX. অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে অভিযান। 

এই নিয়ে পর পর বেশ কয়েকটি বড় দুর্ঘটনার সাক্ষী হল SpaceX. এর আগে মাটি ছাড়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি রকেট। আকাশে টুকরো টুকরো হয়ে যায়। পরে ক্যারিবিয়ানের ইতিউতি থেকে সেটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। ওই দুর্ঘটনার তদন্ত শুরু করে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সাময়িক ভাবে বন্ধ রাখা হয় আকাশসীমাও। বার বার এমন ব্যর্থতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই নিরাপত্তার প্রসঙ্গও উঠে আসছে আলোচনায়। 

যদিওো নিজের লক্ষ্যে অবিচল মাস্ক। মঙ্গলে উপনিবেশ গড়ার আগে পুনর্ব্যবহারযোগ্য রকেট নির্মাণে বদ্ধপরিকর তিনি। সেই রকেটে চাপিয়েই মানুষকে চাঁদ এবং মঙ্গলে পাঠাতে চান মাস্ক। কিন্তু যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে, তাতে তাঁর সংস্থার কাজের পদ্ধতি নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। বড় বিপদের আশঙ্কাও করছেন কেউ কেউ।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget