এক্সপ্লোর

China Robot Marathon: পায়ে পায়ে টেক্কা মানুষকে, স্পোর্টস শু পরে চিনে ম্যারাথনে দৌড়ল রোবটের দল, ভিডিও দেখে তাজ্জব দুনিয়া

Viral Video: চিনের রাজধানী বেজিংয়ে ২১ কিলোমিটারের হাফ-ম্যারাথনের আয়োজন হয় শনিবার।

নয়াদিল্লি: সিনেমার পর্দায় মানুষ বনাম রোবটের সংঘর্ষ দেখা গিয়েছে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে কল্পনা ও বাস্তবের মধ্যেকার ফারাক ঘুচে যাচ্ছে।   এর সেই ফারাক মুছে দেওয়ার ক্ষেত্র একেবারে অগ্রণী ভূমিকা পালন করছে চিন। এবার মানুষের আদলে তৈরি রোবটকে ম্যারাথনে দৌড়নো করাল তারা। মানুষের সঙ্গে পাল্লা দিয়ে ম্যারাথনে দৌড়ল ২১টি রোবট। (China Robot Marathon)

চিনের রাজধানী বেজিংয়ে ২১ কিলোমিটারের হাফ-ম্যারাথনের আয়োজন হয় শনিবার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণাকেন্দ্র এবং প্রযুক্তি সংস্থার টিম ওই ম্যারাথনে অংশ নেয়। সেই সঙ্গে অংশগ্রহণ করে DroidBVP, Noetix Robotics-এর মতো সংস্থার মোট ২১টি রোবট। (Viral Video)

মানুষের আদলে তৈরি রোবটগুলির কোনওটির উচ্চতা ছিল ৩.৯ ফুট, কোনওটির আবার ৫.৯ ফুট। এমনকি নারীশরীরের আদলে তৈরি রোবটও দৌড়ে শামিল হয়। সে আবার হাসতে, চোখ টিপতেও সক্ষম ছিল। আর সেই ম্যারাথনকে ঘিরেই সবমিলিয়ে বেনজির দৃশ্য়ের সাক্ষী হল গোটা পৃথিবী।

এই ম্যারাথনের জন্য গত কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছিল চিনের প্রযুক্তি সংস্থাগুলি। দৌড় চলাকালীন হে সিশু নামের এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “রোবটগুলি ভাল দৌড়চ্ছে। একেবারে স্থিতিশীল। রোবট প্রযুক্তি এবং AI-এর দুনিয়ায় বিবর্তন দেখতে পাচ্ছি আমি।” দৌড়ের সময় রোবটগুলিকে সাহায্যের জন্য উপস্থিত ছিল তাদের প্রশিক্ষকরাও। 

শুধু তাই নয়, কিছু রোবটকে পায়ে জুতো পরেও দৌড়তে দেখা গেল ম্যারাথনে। কারও হাতে ছিল বক্সিং গ্লাভস। একজনের মাথায় ছিল হেডব্যান্ড, তাতে চিনা ভাষায় লেখা ছিল, ‘Bound to Win’.

শনিবারের এই ম্যারাথন প্রযুক্তি ও সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে রইল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগেও দৌড়ে শমিল হয়েছে রোবটের দল। কিন্তু এই প্রথম সরাসরি মানুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে দৌড়ে অংশ নিল রোবটগুলি।

রোবটদের দৌড়ে শামিল করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। মানুষের আদলে তৈরি, দ্বিপদ এবং ০.৫ থেকে ২ মিটার পর্যন্ত উচ্চতাসম্পন্ন রোবটরাই দৌড়ে অংশ নিতে পারে। চাকা বসানো রোবট, দুইয়ের বেশি পা যুক্ত রোবটরা অংশ নিতে পারে না। শনিবারের দৌড়ে স্বয়ংক্রিয় এবং রিমোটচালিত, দুই ধরনের রোবটদেরই অংশ নিতে দেওয়া হয়। দৌড়তে গিয়ে সমস্যাতেও পড়ে রোবটগুলি। বেশ কয়েকটি রোবট কিছু দূর দৌড়নোর পর থেকেই পড়ে যেতে শুরু করে। সঙ্গে থাকা প্রশিক্ষক ফের তুলে দাঁড় করান রোবটগুলিকে। অনেককে আবার মাঝপথে দাঁড়িয়ে ব্যাটারিও পাল্টাতে হয়।

বেজিংয়ের ওই ম্যারাথনে শনিবার জয়ী গয়েছে Tiangong Ultra নামের একটি রোবট। সেটি Beijing Innovation Center of Human Robotics-এর তৈরি। সেটি ২ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করে। দৌড় চলাকালীন ওই রোবটটির ব্যাটারি তিন বার পাল্টাতে হয়। পুরুষদের মধ্যে থেকে একজন দৌড় শেষ করেন ১ ঘণ্টা ২ মিনিটে। বিজয়ীদের যথাক্রমে ৬৯৭, ৫৫৮, ৪১৮ ডলারের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি, সৃজনশীলতা এবং শক্তির নিরিখেও বিশেষ পুরস্কার ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget