এক্সপ্লোর

International Polar Bear Day: জীবনের অর্ধেক সময় খরচ শিকারেই, দুরন্ত সাঁতারু! এখন লাল তালিকায়

Polar Bear Day: প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মেরু ভালুক দিবস। বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধির মতো বিষয়গুলি মেরু অঞ্চলের জীববৈচিত্রে ধাক্কা খাওয়ার অন্যতম কারণ।

কলকাতা: সূদূর উত্তর মেরু প্রদেশ (Arctic Circle), পৃথিবীর একেবারে উত্তরভাগ। যেখানে সারা বছরই থাকে বরফের সাম্রাজ্য। সেই বরফের দেশেরই বাসিন্দা ইনি। টিভিতে-সিনেমার পর্দাতেও দেখা যায় এদের। আকারে বিশাল মেরু ভালুক (Polar Bear) এখন অস্তিত্বের সঙ্কটে ভুগছে। তার জন্য মূলত দায়ী জলবায়ু বদলের সমস্যা।

মেরু ভালুকের অস্তিত্ব সঙ্কটের কথা মাথায় রেখেই প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মেরু ভালুক দিবস (International Polar Bear Day)। বিশ্ব উষ্ণায়ন (Global Warning), মেরুপ্রদেশের বরফ গলে যাওয়া, সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধির মতো বিষয়গুলি মেরু অঞ্চলের জীববৈচিত্রে ধাক্কা খাওয়ার অন্যতম কারণ। ফলে এদিন সেই বিষয়গুলি নিয়েও সচেতনতা প্রসারের চেষ্টা করা হয়।

মেরু অঞ্চল মেরু ভালুকে স্বাভাবিক বাসস্থান। জলবায়ু বদলের জন্য মেরু প্রদেশের বরফ কমছে, যার ফলে ক্রমশ বাসস্থান সঙ্কুচিত হচ্ছে মেরু ভালুকের। জলের উষ্ণতা বৃদ্ধির কারণে খাবারেও টান পড়ছে। এমন সঙ্কটের পরিস্থিতিতে মেরু ভালুকের সংরক্ষণের বার্তা দেওয়া হয় এই দিনে। বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানার তরফেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সঙ্কটে মেরু ভালুক:
International Union for Conservation of Nature (IUCN) মেরু ভালুককে সঙ্কটাপন্ন (vulnerable) প্রজাতির অন্তর্ভুক্ত করেছে। উত্তর মেরু প্রদেশে, কানাডার উত্তরভাগে, আমেরিকার আলাস্কা, গ্রিনল্যান্ড, রাশিয়ার উত্তরভাগে, নরওয়ে-এই কটি জায়গায় মেরু ভালুকের দেখা মেলে। জলবায়ু বদলের বিপদ থেকে মেরু ভালুককে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে কাজ চলছে। ১৯৭৩ সালে মেরু ভালুক পাওয়া যায় এমন দেশগুলির মধ্যে International Agreement on the Conservation of Polar Bears and their Habitat- এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বেলাগাম শিকার নিয়ন্ত্রণ করার পদক্ষেপও হয়েছিল। ১৯৯৪ সালে তৈরি হয় Polar Bear International নামের একটি সংস্থা যেটি বিশ্বজুড়ে মেরু ভালুক সংরক্ষণের কাজ করে চলেছে। 

চমকে দেওয়া তথ্য:

  • আয়তনে বিশাল হয় মেরু ভালুক। পূর্ণবয়স্ক মেরু ভালুক অন্তত আড়াই মিটার লম্বা হতে পারে। ওজন ছুঁতে পারে অন্তত ৭০০ কেজি। বিশ্বের বৃহত্তম মাংশাসী প্রাণী (Carnivores) মেরু ভালুক।
  • মেরু ভালুককে সামুদ্রিক স্তন্যপায়ীদের (Marine Mammals) শ্রেণিতে ফেলা হয়। কারণ খাবারের সন্ধানে তারা তাদের জীবনের সিংহভাগই জলে ও বরফে কাটায়। ভালুকদের মধ্যে একমাত্রা মেরু ভালুকই marine Mammals গোত্রের।
  • ধবধবে সাদা পশমে ঢাকা থাকে মেরু ভালুকের দেহ। কিন্তু আদতে ওই ভালুকের ত্বক ঘন কালো রঙের। আলো প্রতিফলন করে বলে মেরু ভালুকের পশম সাদা রঙের দেখায়।
  • অসম্ভব দক্ষ সাঁতারু হয় মেরু ভালুক। টানা অনেকক্ষণ সাঁতার কাটতে পারে। বড় আকৃতির থাবা সাঁতার কাটতে সুবিধা করে দেয়। আর পিছনের পা রাডারের মতো কাজ করে।
  • দুরন্ত ঘ্রাণশক্তির অধিকারী। বরফের আস্তরণ পেরিয়েও এরা শিকারের গন্ধ পায়।
  • এত বিশাল আকৃতির হলেও শিকার কিন্তু ভীষণ কষ্টসাপেক্ষ। একটি মেরু ভালুকের জীবনের অর্ধেক সময় শিকারের পিছনেই খরচ হয়। মূলত সিল এদের শিকার। পাশাপাশি অন্য ছোট স্তন্যপায়ী, মাছ, পাখিও শিকার করে।
  • এখন বিশ্বে মেরু ভালুকের সংখ্যা ২৬ হাজার। ১৯টি এলাকায় বিভক্ত তাদের বাসস্থান।

আরও পড়ুন: কোন কোন ধরনের কাজ কেড়ে নিতে পারে চ্যাটজিপিটি? দুশ্চিন্তা বিশ্বে

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget