এক্সপ্লোর

ISS Rogue Tomatoes: পেটে চালান করে দিয়েছেন সতীর্থ, ভেবেছিলেন বিজ্ঞানীরা, এক বছর পর মহাশূন্যে খোঁজ মিলল ‘নিখোঁজ’ টমেটোর

Science News: ২০২২ সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র মহাকাশচারীরা  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফসল ফলিয়ে নজর গড়েন, তার মধ্যে ছিল টমেটোও।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে, মহাশূন্যে দিব্যি ফসল ফলানো গিয়েছে। কিন্তু সাফল্য উদযাপনের পর আনন্দ মাটি হয়ে গিয়েছিল নিমেষে। কারণ পরিশ্রম করে ফলানো দু’টি টমেটো বেপাত্তা হয়ে গিয়েছিল। হন্য হয়ে খুঁজলেও, হদিশ মেলেনি তাদের। তাতে সতীর্থের দিকেই আঙুল তুলেছিলেন মহাকাশচারীরা। লোভ সামলাতে না পেরে, তিনি টমেটো দু’টি পেটে চালান করে দিয়েছিলেন, বিপাকে পড়ে মিথ্যে বলছেন বলে সন্দেহ হয় সকলেরই। অবশেষে চুরি করে খাওয়ার দায় থেকে মুক্ত হলেন অভিযুক্ত। এক বছর পর ‘নিখোঁজ’ হয়ে যাওয়া দুই টমেটো ফিরে পেলেন মহাকাশচারীরা। (ISS Rogue Tomatoes)

২০২২ সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র মহাকাশচারীরা  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফসল ফলিয়ে নজর গড়েন, তার মধ্যে ছিল টমেটোও। মহাশূন্যে ফলানো সেই টমেটো নিয়ে পরের গবেষণার কাজ শুরু করতে যান NASA-র মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিও। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির অনুপস্থিতিতে, দু’টি টমেটো হারিয়ে ফেলেন তিনি। মহাশূন্যে ফলানো প্রথম টমেটো হারিয়ে ফেলায় তাঁর উপর চটে যান সতীর্থরা। লোভ সামলাতে না পেরে টমেটো দু’টি তিনি পেটে চালান করে দিয়েছেন এবং বিষয়টি চাপা দিতে মিথ্যে বলছেন বলে অভিযোগ ওঠে। (Science News)

সতীর্থদের এই অভিযোগে আহত হয়েছিলেন ফ্র্যাঙ্ক। আন্তর্জাতিক স্পেস স্টেশনে কার্যকাল শেষ হওয়ার পর বাড়িও ফিরে আসেন তিনি। সময়ের সঙ্গে ‘নিখোঁজ’ টমেটোর খোঁজে চলা তদন্তও বন্ধ করে দেওয়া হয়। তার পর বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশনে হঠাৎই ‘নিখোঁজ’ দু’টি টমেটোর খোঁজ মেলে। তাতেই দোষমুক্ত হলেন ফ্র্যাঙ্ক।

আরও পড়ুন: Treasure Discovered in Pakistan: ঘড়াভর্তি মুদ্রার এক পিঠে রাজা, অন্য পিঠে শিব, পাকিস্তানের মহেঞ্জোদারোয় উদ্ধার কুষাণ যুগের ‘গুপ্তধন’

সংবাদমাধ্যমে তিনি বলেন, “যতদূর মনে পড়ে, আমি ভেলক্রো বসিয়েছিলাম। ফিরে এসে দেখি টমেটো দু’টি নেই। তার পর প্রায় ২০ ঘণ্টা ধরে টমেটো দু’টিকে তন্নতন্ন করে খুঁজি। নিজেকে নির্দোশ প্রমাণ করতেও চেয়েছিলাম আমি। আমি যে খেয়ে নিইনি, তা প্রমাণের তাগিদ ছিল। প্রথম বার আন্তর্জাতিক স্পেস স্টেশনে টমেটো ফলানোয় যত গর্ব হয়েছিল, টমেটো দু’টি হারিয়ে ফেলার যন্ত্রণা ছিল আরও বেশি।”

টমেটো ফিরে পাওয়ার খবর জানাতে গিয়ে ফ্র্যাঙ্ককে ভুল বোঝা হয়েছিল, তিনি টমেটো খেয়ে নেননি বলে স্বীকারও করে নিয়েছে NASA. তারা জানিয়েছে, এক বছর পর খোঁজ মিললেও, রং ফ্যাকাশে হওয়া যাওয়া ছাড়া, টমেটো দু’টির মধ্যে কোনও ফাঙ্গাস বা জীবাণু পাওয়া যায়নি। তবে টমেটো দু’টিকে পৃথিবীতে আর ফিরিয়ে আনা হবে না।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget