এক্সপ্লোর

Moon Formation Theory: চাঁদের জন্ম মাত্র ৫ ঘণ্টায়? পৃথিবীর উপগ্রহ আসলে কার শরীরের অংশ? নয়া তথ্য় হাতে এল

Birth of Moon: চাঁদের জন্ম কী ভাবে? সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বিজ্ঞানীরা চাঁদের জন্ম নিয়ে নয়া তত্ত্ব হাতে পেয়েছেন।

নয়াদিল্লি: পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে বাঁধা পড়ে গিয়েছিল, না কি পৃথিবী এবং চাঁদের জন্ম একই সময়ে? বহু বছর ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। চাঁদের জন্ম নিয়ে গবেষণা করতে গিয়ে এবার নতুন তত্ত্ব উঠে এল। চাঁদের জন্মে মাত্র পাঁচ ঘণ্টা সময় লেগেছিল বলে দাবি বিজ্ঞানীদের একাংশের। (Birth of Moon)

সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বিজ্ঞানীরা চাঁদের জন্ম নিয়ে নয়া তত্ত্ব হাতে পেয়েছেন। Astrophysical Journal Letters-এ তাঁদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, যাতে বিজ্ঞানীরা দাবি করেছেন যে, পৃথিবী এবং মঙ্গলের মতো আকারের একটি গ্রহের মধ্যে সংঘর্ষ বাধলে, মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে জন্ম নেয় চাঁদ। (Moon Formation Theory)

আরও পড়ুন: সমঝোতায় ১ লক্ষ কোটি ছাড়, ঋণ মকুব ১.৫২ কোটি টাকার, বিপুল ক্ষতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, খেলাপিদের নাম জানাতে রাজি নয় SBI

এতদিন বিজ্ঞানীরা মনে করতেন, আজ থেকে প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী এবং থিয়া নামের মঙ্গলের আকারের একটি গ্রহের মধ্যে সংঘর্ষ থেকেই সৃষ্টি হয়ে থাকতে পারে চাঁদের। আকার প্রথমে হয়ত এখনকার চাঁদের মতোও ছিল না। চাকতির মতো ধ্বংসাবশেষ বহু বছর ধরে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীতে গোলাকার উপগ্রহে পরিণত হয়। 

কিন্তু পৃথিবী এবং মঙ্গলের সমান গ্রহের মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে কী পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে, তাপমাত্রা কোন পর্যায়ে পৌঁছতে পারে, তা নিয়ে এতদিন সেভাবে আলোচনা হয়নি। সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বিজ্ঞানীরা সেই বিষয়টির উপরই জোর দিয়েছেন।

আরও পড়ুন: সই, আঙুলের ছাপ থাকলেই বৈধ নয় উইল, যথেষ্ট নয় রেজিস্ট্রেশনও, জানিয়ে দিল আদালত

শক্তিশালী কম্পিউটার সিমুলেশন চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, সংঘর্ষের পর পরই, অতি দ্রুত চাঁদের জন্ম হয়ে থাকতে পারে। তেমনটা ঘটে থাকলে, সেক্ষেত্রে বড় ভূমিকা ছিল তাপমাত্রার এবং ভৌগলিক উপাদান সমূহের। বিজ্ঞানীরা জানিয়েছেন, এতদিন মনে করা হতো সংঘর্ষের সময় দুই গ্রহই তরল অবস্থায় বা গলিত অবস্থায় ছিল। গ্রহদু’টির বুকে থাকা প্রস্তরখণ্ডগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। 

নতুন গবেষণাটিতে সেই সবকিছুর উপরই জোর দেওয়া হয়। তাতে দেখা যায়, যে গ্রহের তাপমাত্রা তুলনামূলক কম, তার ধাক্কা সহ্য করার ক্ষমতা তত বেশি। সংঘর্ষ সহ্য করে টিকে থাকতে পারে। গবেষণায় যুক্ত বিজ্ঞানী এডিন ডেন্টন জানিয়েছেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে, পৃথিবীর চেয়ে থিয়ার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেখান থেকে ধ্বংসাবশেষ ছিটকে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে চাঁদের জন্ম হয়ে থাকতে পারে। এমনকি দুই গ্রহের তাপমাত্রা সমান ধরেও, একই ফল পাওয়া যাচ্ছে।

চাঁদকে বুঝতে আগামী দিনে এই গবেষণা সহায়ক হতে পারে বলে মত বিজ্ঞানীদের। তবে এখনও একটি বিষয় ধোঁয়াশা রয়ে গিয়েছে, যা হল-পৃথিবী এবং চাঁদের ভৌগলিক উপাদান প্রায় একই রকমের। মহাজগতের একই জায়গায় দুই গ্রহের সৃষ্টি হলে তা স্বাভাবিক। কিন্তু মঙ্গলের রাসায়নিক উপাদান পৃথিবীর থেকে আলাদা। দূরবর্তী স্থানে সেটির সৃষ্টি হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে চাঁদের বুকে তেমন উপাদানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
El Nino : ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
Uranus Reaches Opposition: আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
Shenzhou 24 Mission: যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী
যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget