এক্সপ্লোর

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

Parallel Universe: একই মানুষের ভিন্ন অবস্থা বিরাজ করছে সমান্তরাল মহাবিশ্বে? কী বলছে বিজ্ঞান?

নয়াদিল্লি: জীবনের চড়াই-উতরাইয়ে নিজেকেই প্রধান চরিত্র মনে করি আমরা। কিন্তু জীবনের কতটুকু আমাদের হাতে থাকে, তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি জীবনকে নিয়ন্ত্রণ করে অনেকটাই। আবার অদৃশ্য শক্তি ভাগ্য নির্ধারণ করে বলেও বিশ্বাস করেন অনেকে। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি বা অদৃশ্য শক্তি নয়, বরং মহাবিশ্বই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে বলে মত অক্সফোর্ডের পদার্থবিদ ভ্লাতকো ভেডরাল। তাঁর মতে, মানুষ আসলে হাতের পুকুল। আমাদের সুতোয় বেঁধে  রেখেছে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব। যেভাবে চালনা করছে, আমরা সেভাবেই চালিত হচ্ছি। (Parallel Universe)

Popular Mechanics জার্নালে Observer Effect-এর উপর জোর দিয়েছেন ভেডরাল। Observer Effect অর্থাৎ পর্যবেক্ষণের ফলে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে  থাকা প্রচলিত ধারণা। অনেকের মতে, কোয়ান্টাম অবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট শক্তির ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলি একসঙ্গে একাধিক অবস্থায় বিরাজ করে। নজর পড়ামাত্র অন্য সব কিছু মুছে গিয়ে কেবলমাত্র একটি অবস্থা তৈরি হয়। সেই জন্য মনে করা হয় যে, কেবল মাত্র পর্যবেক্ষণের মাধ্যমেই বাস্তব অবস্থার সৃষ্টি করে মানুষ। (Quantum Physics)

আরও পড়ুন: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…

কিন্তু পদার্থবিজ্ঞান যে ওই ধারণাকে সমর্থন করে না। ভেডরাল জানিয়েছেন, পদার্থবিজ্ঞান অনুযায়ী, মিথস্ক্রিয়ার ফলেই শক্তির ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলি নির্দিষ্ট অবস্থায় চলে আসে। সেটি পদার্থবিজ্ঞানের স্বাভাবিক নিয়ম। তার উপর মানুষের চেতনার বিশেষ ক্ষমতার দরুণ সেসব ঘটে না। সূর্যের আলো যখন সানগ্লাসের উপর এসে পড়ে, তা কাচ ভেদ করে যাবে, না প্রতিফলিত হবে, তা আলোর কণার অবস্থার উপর নির্ভর করে, মানুষের চেতনার উপর নয়। 

মহাবিশ্বে মানুষের অস্তিত্বকেও এই একই সূত্রে বেঁধেছেন ভেডরাল। তাঁর মতে, মহাবিশ্বে একজন মানুষের অস্তিত্ব একাধিক রূপে বিরাজ করছে। একটি রূপ, আর একটি রূপকে প্রভাবিত করছে। একই সময়ে ওই দু’টি রূপ বিরাজ করছে। সচেতন ভাবে যিনি সানগ্লাসের উপর এসে পড়া রোদকে পর্যবেক্ষণ করছেন, সেই মানুষের অন্য একটি রূপেরও অস্তিত্ব রয়েছে মহাবিশ্বের গভীরে। আসলে প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র মিথস্ক্রিয়া থেকে কণার অসংখ্য নতুন গতিপথ তৈরি হচ্ছে, যা পৃথক সমান্তরাল মহাবিশ্বে ভাগ হয়ে যাচ্ছে ক্রমশ। ফলে প্রতি মুহূর্তে একই মানুষের অসংখ্য রূপ তৈরি হচ্ছে মহাবিশ্বে। 

আরও পড়ুন: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?

 

সহজ ভাষায় বোঝাতে গিয়ে ভেডরাল জানান, শক্তির মধ্যে নিহিত উপাদানগুলিই আসল। আমার-আপনার মতো মানুষ মহাবিশ্বের  যত্রতত্র সেগুলির দ্বারা প্রভাবিত হচ্ছেন। ফলে পৃথিবীর বুকে কেউ যদি অত্যন্ত কষ্টে জীবন কাটান, হতে পারে সমান্তরাল মহাবিশ্বের অন্যত্র তাঁর একটি রূপ অনেক ভাল জীবন কাটাচ্ছেন, তাঁর প্রতি ভাগ্যও অত্যন্ত প্রসন্ন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Advertisement

ভিডিও

Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget